-
জাপান সাগরের আকাশে চীন-রাশিয়া যৌথ মহড়া: যা বলল চীন
মে ২৫, ২০২২ ০৩:৫৪চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপান সাগরের আকাশে রাশিয়ার সঙ্গে দেশটির যৌথ বিমান মহড়ার খবর দিয়ে বলেছে, চলতি বছর দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করার অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে। মঙ্গলবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
-
তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট
মে ২৪, ২০২২ ১৪:১৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজ (মঙ্গলবার) সরে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন।
-
প্রসঙ্গ তাইওয়ান: বাইডেনের হুমকির বিরুদ্ধে শক্ত হুঁশিয়ারি দিল চীন
মে ২৪, ২০২২ ০৩:১১চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের
মে ২৩, ২০২২ ১৩:৫৭তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও-তে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
-
চীনের সঙ্গে সম্পর্ক বিনষ্টের কোনো তৎপরতাই সহ্য করা হবে না: পাকিস্তান
মে ২২, ২০২২ ১৪:৩২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক বিনষ্টের চেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ (রোববার) চীনের গুয়াংজু শহরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
রাশিয়ার সস্তা তেলের দিকে চীনের নজর
মে ২১, ২০২২ ১৩:১৭রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছে।
-
পরিবেশ দূষণে ভারতে এক বছরে মারা গেছে ২৩ লাখ মানুষ
মে ১৯, ২০২২ ০৭:৫৭বিশ্বে পরিবেশ দূষণের শিকার হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ভারতে। ল্যানসেট গবেষণায় বলা হয়েছে- ২০১৯ সালে দেশটিতে বায়ু, পানি, জৈব ও শিল্পবর্জ্য এবং যানবাহন থেকে দূষণের ফলে অন্তত ২৩ লাখ মানুষ মারা গেছে।
-
জীবাণু ও রাসায়নিকসহ সব ধরণের গণবিধ্বংসি অস্ত্র ধ্বংসের আহ্বান চীনের
মে ১৫, ২০২২ ১৩:২৪চীন যত দ্রুত সম্ভব জীবাণু ও রাসায়নিক অস্ত্রসহ সব ধরনের ব্যাপক গণবিধ্বংসি অস্ত্র ধ্বংসের জন্য এ অস্ত্রের অধিকারী সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
-
পাকিস্তানি রুপির রেকর্ড মূল্যপতন; নেপথ্যে আমেরিকার কারসাজি!
মে ১৩, ২০২২ ০৩:০১মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বাজার সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খোলা বাজারে এক ডলার ১৮৯ রুপিতে বিক্রি হয়েছে। অথচ তার আগের দিন ১৮৭.৫৩ রুপি মূল্যে ডলারের কেনাবেচা শেষ হয়েছিল।
-
হংকংয়ের নির্বাচন নিয়ে জিসেভেনের উদ্বেগ হস্তক্ষেপের শামিল: চীন
মে ১২, ২০২২ ০৩:২৬হংকংয়ের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী জিসেভেন যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং।