-
জমু-কাশ্মির বিধানসভা নির্বাচনের তফসিল না হওয়ায় ওমর আব্দুল্লাহ'র ক্ষোভ
মার্চ ১১, ২০১৯ ১১:৫৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন।
-
জম্মু-কাশ্মিরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ৩২
মার্চ ০৭, ২০১৯ ১৬:১৫ভারত জুম্মু-কাশ্মির রাজ্যের জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মুহাম্মদ শারিক (১৭) নামে এক কিশোর নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। নিহত ওই কিশোর উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা। গত বছরের মে মাস থেকে এ নিয়ে তৃতীয়বার ওই বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলার ঘটনা ঘটল।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২, সীমান্তে গুলিবর্ষণ
মার্চ ০৫, ২০১৯ ১৫:১৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আদফার ফৈয়াজ পাররে ও ইরফান আহমদ রাঠোর নামে নিহতরা ত্রালের গুলশানপোরা ও শরীফাবাদের বাসিন্দা। তারা হিজবুল মুজাহিদীন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।
-
জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গুলিবর্ষণ
মার্চ ০৪, ২০১৯ ১৫:২২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা আজ (সোমবার) জম্মু জেলার আখনূর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রাম ও অগ্রবর্তী সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করেছে।
-
কাশ্মিরে জামায়াতে ইসলামি নিষিদ্ধ: মেহবুবা মুফতির হুঁশিয়ারি
মার্চ ০৩, ২০১৯ ১১:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার ফল ভয়ংকর বলে মন্তব্য করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্তের ফল ভুগতে হবে। প্রতিশোধ নিতে উপত্যকায় যেকোনো রকমের ঘটনা ঘটাতে পারে জামায়াত।’
-
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ৮
মার্চ ০৩, ২০১৯ ১১:১৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হান্দওয়াড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫ জওয়ানসহ নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। ওই ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
-
ভারতের গুলিতে ২ সেনা ও ২ বেসামরিক ব্যক্তি নিহত: পাকিস্তান
মার্চ ০২, ২০১৯ ২০:১৪কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় সেনাদের গুলিতে আজ (শনিবার) পাকিস্তানের দুই সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর আজ (শনিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
জম্মু-কাশ্মিরে নিহত ২, বারামুল্লায় ভারত-পাক গুলিবর্ষণে আহত ১
মার্চ ০১, ২০১৯ ১১:২৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই ব্যক্তি নিহত হয়েছে। উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার বাবাগান্ড এলাকা থেকে আজ (শুক্রবার) নিহতদের লাশ উদ্ধার হয়।
-
ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, সমঝোতা এক্সপ্রেস বন্ধ
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ০৯:৩৭ভারত-পাকিস্তান সীমান্তে দু’পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার মেন্ধর, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকবাহিনী গুলিবর্ষণ করলে ভারতীয় বাহিনী তার জবাব দিয়েছে।
-
জম্মু-কাশ্মিরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলটসহ নিহত ৭ (ভিডিওসহ)
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ০৯:২৯ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে জম্মু-কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর একটি পণ্যবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ (বুধবার) সকালের ওই ঘটনায় দুই পাইলটসহ সাতজন নিহত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ঘটনায় গত ২০ দিনে ৫ টি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল।