-
সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে
নভেম্বর ০২, ২০১৮ ১৮:৪৯সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার।
-
খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক: ঢুকতেই শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো
অক্টোবর ৩১, ২০১৮ ২১:৫৬সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে তুরস্ক। গতকাল (বুধবার) তুরস্কের প্রধান কৌঁসুলি’র দপ্তর থেকে এ সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার সঙ্গে সঙ্গে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়।
-
ফিরেছেন রাজা সালমানের ভাই; পরিবর্তন আসন্ন!
অক্টোবর ৩১, ২০১৮ ১৫:১৯সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বেঁচে থাকা একমাত্র আপন ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ ব্রিটেনে স্বেচ্ছা-নির্বাসন থেকে স্বদেশে ফিরেছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে তখন প্রিন্স আহমাদ নিজ দেশে ফিরলেন।
-
খাশোগির মরদেহের সন্ধান চায় জাতিসংঘ
অক্টোবর ৩১, ২০১৮ ০৭:১২সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় রাখা হয়েছে তা জানতে চেয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক নয়া হাইকমিশনার মিশেল বাশলেত বলেছেন, খাশোগির মরদেহের ময়নাতদন্ত করা জরুরি। এ জন্য মরদেহ কোথায় রয়েছে তা জানা দরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি।
-
খাশোগি হত্যাকাণ্ডে বিশেষ ব্যক্তিকে রক্ষার চেষ্টা চলছে: তুর্কি প্রেসিডেন্ট
অক্টোবর ৩০, ২০১৮ ১৫:০১সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতাকে শনাক্ত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। বিশেষ কোনো ব্যক্তিকে রক্ষার চেষ্টা না করারও আহ্বান জানান তিনি। তুরস্ক সফররত সৌদি অ্যাটর্নি জেনারেল শেইখ সৌদ আল মুজেবকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন।
-
খাশোগি হত্যাকাণ্ড: তুরস্কে গেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল
অক্টোবর ২৯, ২০১৮ ১৪:২১সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব তুরস্ক সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফর করছেন।
-
খাশোগি হত্যাকাণ্ডে ‘রাজ-চক্রের’ নির্দেশ রয়েছে: ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
অক্টোবর ২৯, ২০১৮ ০৮:৪৫ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা বলেছে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে সৌদি রাজকীয় গ্রুপের এক সদস্যের নির্দেশে। তবে তারা সরাসরি সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নাম বলে নি।
-
‘রাসায়নিক হামলার তথ্য ফাঁস করার কাছাকাছি ছিলেন খাশোগি’
অক্টোবর ২৮, ২০১৮ ২১:৫৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য প্রকাশের কাছাকাছি পর্যায়ে ছিলেন। সম্প্রতি তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে নিহত হন।
-
খাশোগি হত্যাকাণ্ডে আটক ১৮ ব্যক্তিকে ফেরত দেয়ার তুরস্কের দাবি প্রত্যাখ্যান!
অক্টোবর ২৭, ২০১৮ ১৪:১২সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে আটক ১৮ ব্যক্তিকে আঙ্কারার কাছে হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে রিয়াদ। খাশোগির হত্যাকাণ্ডের জেরে সৌদি সরকারের বিরুদ্ধে যখন আর্ন্তজাতিক নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে তখন এ খবর এলো।
-
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জামাল খাশোগির বাগদত্তা
অক্টোবর ২৭, ২০১৮ ০৪:০২সৌদি আরবের রাজতন্ত্র-বিরোধী নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ক্ষেত্রে ট্রাম্প মোটেই আন্তরিক নন এবং এ কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি।