খাশোগি হত্যাকাণ্ডে ‘রাজ-চক্রের’ নির্দেশ রয়েছে: ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
https://parstoday.ir/bn/news/world-i65399-খাশোগি_হত্যাকাণ্ডে_রাজ_চক্রের’_নির্দেশ_রয়েছে_ব্রিটিশ_গোয়েন্দা_সংস্থা
ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা বলেছে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে সৌদি রাজকীয় গ্রুপের এক সদস্যের নির্দেশে। তবে তারা সরাসরি সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নাম বলে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৮ ০৮:৪৫ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ বিন সালমান (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
    সৌদি যুবরাজ বিন সালমান (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা বলেছে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে সৌদি রাজকীয় গ্রুপের এক সদস্যের নির্দেশে। তবে তারা সরাসরি সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নাম বলে নি।

ব্রিটিশ সাপ্তাহিক সানডে এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, “এটা জানা যায় নি যে, যুবরাজ বিষয়টি জানতেন কিনা।”

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সাপ্তাহিকীটি দাবি করেছে, ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স বা জিসিএইচকিউ সৌদি আরবের এ পরিকল্পনা জানতে পারে এবং এটা থামানোর জন্য সৌদি আরবের কাছে আবেদন জানায়।

Image Caption

গোয়েন্দা সূত্রটি তার ভাষায় বলেছে, “আমরা জানি যে, নির্দেশটি এসেছে রাজ-চক্রের এক সদস্যের কাছ থেকে তবে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই। তবে এও বলা যাবে না যে,  তিনি মূল নির্দেশদাতা নন। ”

এর আগে আরেক প্রতিবেদনে সানডে এক্সপ্রেস জানিয়েছে, ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য প্রকাশের কাছাকাছি অবস্থায় ছিলেন খাশোগি। এজন্য জামাল খাশোগিকে জীবিত ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ওই গ্রুপটি। কিন্তু তা সম্ভব না হলে হত্যার অনুমতি ছিল বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরব জামাল খাশোগিকে হত্যার কথা স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯