-
খাশোগি হত্যার মামলা জাতিসংঘে নেবে তুরস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১৩:০৪ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সৌদি আরব আংকারাকে সহযোগিতা করতে ব্যর্থ হলে ঘটনাটি জাতিসংঘে তুলবে তুরস্ক। বর্বর ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য দেশটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে অনুরোধ করতেও পারে।
-
নিষেধাজ্ঞা: জার্মানিতে ঢুকতে পারবেন না সৌদির ১৮ নাগরিক
নভেম্বর ২০, ২০১৮ ০৮:৩৪সৌদি আরবের ১৮ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। ফলে এসব নাগরিক জার্মানি ও ইউরোপের শেনজেন পাসপোর্ট ফ্রি জোনে ঢুকতে পারবেন না। ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত। অবশ্য, ব্রিটেন এ এলাকার অন্তর্ভুক্ত নয়।
-
‘খাশোগি হত্যাকাণ্ড থেকে সৌদি যুবরাজকে বাঁচাতে পারবে না মার্কিন প্রশাসন’
নভেম্বর ১৯, ২০১৮ ০৭:১৮সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে থাকায় মার্কিন সরকার এই ঘটনায় সৌদি যুবরাজের হাত থাকার বিষয়টি ধামাচাপা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর র্যান্ড পল। কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই সিনেটর সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
খাশোগির খুনিদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি: তুরস্ক
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৫৫তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িতদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তিনি গতরাতে কানাডার হেলিফিক্সে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ তথ্য দিয়েছেন।
-
খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন: ট্রাম্পের হাস্যকর দাবি
নভেম্বর ১৮, ২০১৮ ০৬:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত নেই। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যার জন্য বিন সালমানকে দায়ী করার একদিন পর ট্রাম্প এ দাবি করলেন।
-
বিন সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দেন: সিআইএ’র মূল্যায়ন
নভেম্বর ১৭, ২০১৮ ০৩:৩৮সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই দেশটির রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে স্থির সিদ্ধান্তে উপনিত হয়েছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গতমাসে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।
-
সৌদিসহ বিভিন্ন দেশে খাশোগির গায়েবানা জানাজা
নভেম্বর ১৬, ২০১৮ ১৫:১৬পবিত্র মক্কা ও মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে আজ নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সৌদি সরকার এখন পর্যন্ত খাশোগির মরদেহ হস্তান্তর না করায় এ জানাজার আয়োজন করা হয়। সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববীতে আজকের গায়েবানা জানাজায় খাশোগির ছেলে সালাহ খাশোগিও অংশ নেন। আজ ফজরের নামাজের পর সেখানে জানাজার আয়োজন করা হয়।
-
খাশোগির হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করতে হবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৬, ২০১৮ ১২:০৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে।
-
খাশোগিকে টুকরো টুকরো করার কথা স্বীকার করল সৌদি আরব
নভেম্বর ১৫, ২০১৮ ১৫:৪৭সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করার কথা স্বীকার করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব। তিনি আজ (বৃহস্পতিবার) রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ২ অক্টোবর খাশোগির শরীরে ইনজেকশন প্রয়োগের পর তাকে টুকরো টুকরো করার নির্দেশ দেন অভিযুক্ত পাঁচ জন।
-
সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টায় গাজায় ইসরাইলি হামলা: রিপোর্ট
নভেম্বর ১৫, ২০১৮ ০৭:১৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা থেকে বিশ্ব জনমত ভিন্ন দিকে নেয়া এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিপদমুক্ত করার পরিকল্পনা থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে আগ্রাসন শুরু করে থাকতে পারে। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিন সালমানকেই মূলত দায়ী করা হচ্ছে।