• অ্যান্টনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন বাইডেন

    অ্যান্টনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন বাইডেন

    নভেম্বর ২৩, ২০২০ ১৪:৪১

    সদ্যসমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন তার মন্ত্রিসভার জন্য অ্যান্টনি ব্লিনকেনকে নামে একজন সাবেক কূটনীতিককে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। জো বাইডেনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি যিনি নতুন সরকার গঠনের সঙ্গে যুক্ত তিনি এ তথ্য জানিয়েছেন।

  • আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

    আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

    নভেম্বর ২৩, ২০২০ ০২:৩০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।

  • বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়াট, এটা হলুদ সাংবাদিকতা: ইরান

    বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়াট, এটা হলুদ সাংবাদিকতা: ইরান

    নভেম্বর ২০, ২০২০ ১৫:৪৬

    মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এ সংক্রান্ত এক দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ আজ (শুক্রবার) বলেছেন, এটা হলুদ সাংবাদিকতার আরেকটি উদাহরণ।

  • নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ট্রাম্প: বাইডেন

    নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ট্রাম্প: বাইডেন

    নভেম্বর ২০, ২০২০ ০৭:৫৩

    মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ডোনাল্ড ট্রাম্প। দেলওয়ারে অঙ্গরাজ্যে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “আমি নিশ্চিত ট্রাম্প নিজেও জানেন তিনি জেতেননি, জিততে পারবেন না এবং ২০ জানুয়ারি আমরা শপথ নিতে যাচ্ছি।”

  • জো বাইডেনকে ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানালেন মোগেরিনি

    জো বাইডেনকে ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানালেন মোগেরিনি

    নভেম্বর ১৯, ২০২০ ০৩:২৩

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না।

  • আমেরিকা ইরানের জন্য শর্ত আরোপ করার অবস্থানে নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

    আমেরিকা ইরানের জন্য শর্ত আরোপ করার অবস্থানে নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

    নভেম্বর ১৯, ২০২০ ০২:৩৮

    ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে, সেদেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে মার্কিন সরকার নেই।

  • বাইডেন চাইলে সহজেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন: জারিফ

    বাইডেন চাইলে সহজেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন: জারিফ

    নভেম্বর ১৮, ২০২০ ২০:০৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তিনি দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন।

  • জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন: ইইউ’র আশাবাদ

    জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন: ইইউ’র আশাবাদ

    নভেম্বর ১৭, ২০২০ ০৯:২৮

    নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিও’তে ফেরত আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল একটি মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন।

  • বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান

    বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান

    নভেম্বর ১৭, ২০২০ ০২:৫৭

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • ট্রাম্পকে সরাতে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে: রিপাবলিকানদের প্রতি বোল্টন

    ট্রাম্পকে সরাতে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে: রিপাবলিকানদের প্রতি বোল্টন

    নভেম্বর ১৬, ২০২০ ০২:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সহযোগিতা না করার পরিণতির ব্যাপারে রিপাবলিকানদের সতর্ক করে দিয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এবং এখন তার দল রিপাবলিকান পার্টির নেতাদের উচিত ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সহযোগিতা করা।