বাইডেন চাইলে সহজেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন: জারিফ
-
জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তিনি দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন।
জারিফ বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে ইরান প্রস্তুত রয়েছে যদি আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করা বন্ধ করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তিনটি নির্বাহী আদেশ দিতে পারেন।
ইরানের দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ বলেন, আমেরিকা যদি আবার পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে যেসব ধারা স্থগিত রেখেছে সেগুলো পুনর্বহাল করবে।
তিনি বলেন, “আমেরিকাকে তার প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে; এছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। কেন? কারণ হচ্ছে ইরানের জনগণের প্রতিরোধের মুখে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগে নীতি ব্যর্থ হয়েছে।”#
পার্সটুডে/এসআইবি/১৮