-
বাইডেন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে আরো এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ
জানুয়ারি ০৫, ২০২৪ ১১:১৭ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতি আমেরিকা অন্ধভাবে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলে বাইডেন প্রশাসন থেকে আরো এক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
-
গাজায় নির্বিচার বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের জন্য ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। গতকাল (মঙ্গলবার) নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকারে পরিবর্তন আনার আহ্বান জানান।
-
কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরিভিত্তিতে ইসরাইলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা
ডিসেম্বর ১০, ২০২৩ ১৩:১৮মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলকে জরুরিভিত্তিতে ট্যাংকের ১৪ হাজার গোলা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। গাজার বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইল যখন বেপরোয়াভাবে নারকীয় তাণ্ডব চালাচ্ছে এবং গাজা জনপদকে প্রায় মাটির সাথে মিশিয়ে ফেলেছে তখন ইসরাইলকে জরুরিভিত্তিতে ইসরাইলকে এসব গোলা দেয়া হচ্ছে।
-
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর বাইডেন প্রশাসনের চাপ
ডিসেম্বর ০৯, ২০২৩ ১০:৫৯ইহুদিবাদী ইসরাইলের কাছে গোপনে ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরাইলের কাছে ট্যাংকের ৪৫ হাজার গোলা বিক্রি করতে গোপনে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়া ন্যাটো মিত্রদের ওপর হামলা করবে: বাইডেন
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৬:০৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের ওপর হামলা চালাতে পারে। আর যদি এ ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে।
-
ইউক্রেনকে তহবিল সরবরাহের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট
ডিসেম্বর ০৭, ২০২৩ ১১:৩৩রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন করে ছয় হাজার কোটি ডলার সরবরাহ সংক্রান্ত একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। এই প্রস্তাব পাস করার জন্য সিনেটে ৬০ ভোটের দরকার ছিল। কিন্তু প্রস্তাবের পক্ষে পড়ে ৪৯ ভোট এবং বিপক্ষে পড়ে ৫১ ভোট।
-
নির্বাচনে বাইডেনকে বয়কটের প্রতিশ্রুতি আমেরিকান মুসলিমদের
ডিসেম্বর ০৪, ২০২৩ ১১:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তাতে অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ২০২৪ সালে ভোট দেবেন না বলে জানিয়েছেন আমেরিকায় বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নেতারা।
-
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে আমরণ অনশন শুরু
নভেম্বর ২৯, ২০২৩ ০৬:৩০অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসের সামনে আমরণ অনশন ধর্মঘট শুরু করেছেন একদল অধিকারকর্মী। তাদের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান মামদানিও রয়েছেন। অনশনকারীরা বলছেন, ইহুদিবাদী ইসরাইলকে গাজায় হামলা করার সুযোগ করে দিয়েছে আমেরিকা।
-
হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করা জরুরি হয়ে পড়েছে: বাইডেন
নভেম্বর ১৮, ২০২৩ ০৫:৫৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘অবিলম্বে’ হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বন্দি মুক্তির আলোচনায় কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।
-
গাজায় গণহত্যা বন্ধ না হলে যুদ্ধের বিস্তার অনিবার্য হয়ে পড়বে: ইরান
নভেম্বর ১৮, ২০২৩ ০৫:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না কররলে গাজা যুদ্ধের বিস্তার কেউ ঠেকাতে পারবে না।