-
পোলিও টিকা কার্যক্রমের অনুমতি দিয়েছে তালেবান: জাতিসংঘ
অক্টোবর ১৯, ২০২১ ০৫:২৮জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের শিশুদের জন্য পোলিট টিকা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারাদেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান।
-
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
অক্টোবর ১৯, ২০২১ ০২:৫৭জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে পরমাণু সমঝোতা ও আফগানিস্তান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় আফগানিস্তানের সর্বসাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে উগ্র জঙ্গিদের মাথাচারা দিয়ে ওঠার বিষয়টি জাতিসংঘকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
-
সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত
অক্টোবর ১৮, ২০২১ ১৩:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেইর পেডারসেন বলেছেন, সিরিয়ার সরকার ও উদারপন্থী বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা দীর্ঘ প্রতীক্ষিত নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত হয়েছেন।
-
‘৫ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান’
অক্টোবর ১৭, ২০২১ ০৩:৪৫জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।
-
বানোয়াট সংকট দিয়ে অপরাধী চরিত্র ঢাকতে পারবে না ইসরাইল
অক্টোবর ১৩, ২০২১ ০৩:১২জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের প্রতিনিধি ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করেছেন তার কঠোর জবাব দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর নিজেদের সীমাহীন নির্যাতন, হত্যাযজ্ঞ ও দমনপীড়ন ধামাচাপা দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ উত্থাপন ইহুদিবাদীদের অভ্যাসে পরিণত হয়েছে।
-
‘জাতিসংঘ আইনের নয়, অর্থের ভাষা বোঝে’
অক্টোবর ০৯, ২০২১ ১৬:১৩ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-আজিজি বলেছেন, জাতিসংঘ আইনের ভাষা বোঝে না বরং তারা অর্থের ভাষা বোঝে। তিনি বলেন, সাম্প্রতিক প্রস্তাব পাসের মধ্যদিয়ে তারা এটি দেখিয়ে দিয়েছে যে, এসব প্রস্তাব পাস হয় অর্থের ভিত্তিতে, সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ম-কানুনের কোনো স্থান নেই।
-
ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ
অক্টোবর ০৯, ২০২১ ১৪:২৬বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ চুক্তির পর জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার দায়িত্ব নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। ’
-
'উন্নয়নশীল দেশগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধ'
অক্টোবর ০৯, ২০২১ ১০:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, উন্নয়নশীল দেশগুলোর ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তা মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির বৈঠকে একথা বলেছেন। এ কমিটি বিশ্ব অর্থ ব্যবস্থা ও অর্থনীতি নিয়ে কাজ করে থাকে।
-
সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
অক্টোবর ০৮, ২০২১ ০৬:১৮ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি ইরান।
-
পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইসরাইল
অক্টোবর ০৭, ২০২১ ০৩:৫০আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেছেন।