-
সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসংঘকে চিঠি দিল তালেবান
সেপ্টেম্বর ২২, ২০২১ ০৪:২৪জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান।
-
‘আধিপত্যবাদ চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে’
সেপ্টেম্বর ২২, ২০২১ ০২:৪৪ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের দেশগুলোর ওপর নিজের আধিপত্য চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে। ওয়াশিংটনের আধিপত্যকামী ব্যবস্থাকে এখন আর কেউ পাত্তা দেয় না বলেও তিনি উল্লেখ করেছেন।
-
দ্বৈত আচরণ: আবার উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের আগ্রহ আমেরিকার
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০১:৩৮মার্কিন যুক্তরাষ্ট্র আবার উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে। পিয়ং ইয়ং সম্প্রতি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর এ আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন।
-
ভিসা নিয়ে হয়রানি: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানসহ ছয়টি দেশের অভিযোগ জাতিসংঘে
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১২:০০ইরান, রাশিয়া, সিরিয়া, কিউবা, ভেনিজুয়েলা ও নিকারাগুয়ার প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক যৌথ চিঠিতে এই সংস্থায় ১৯৪৭ সালে গৃহীত প্রস্তাব লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
-
আফগানিস্তান বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ
আগস্ট ৩১, ২০২১ ১০:৫৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একটি প্রস্তাব পাশ করা হয়েছে যেখানে নিরাপদে আফগান ও বিদেশি নাগরিকদেরকে নিরাপদে আফগানিস্তান ত্যাগের সুযোগ দিতে তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওই প্রস্তাবে সাধারণ আফগানদের কাছে মানবিক সাহায্য পাঠানোর সুযোগ করে দিতেও তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ
আগস্ট ৩০, ২০২১ ১২:৩০আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ (সোমবার) জরুরি বৈঠকে বসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
ইসরাইলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান
আগস্ট ২১, ২০২১ ১০:০০সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার।
-
আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান
আগস্ট ২১, ২০২১ ০১:০৬আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের বিবৃতি
আগস্ট ১৩, ২০২১ ১২:২০জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, কোনো কোনো দেশের পক্ষ থেকে একতরফা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বহু দেশের জনগণ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা যেসব দেশ এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে এ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান অথবা নিষেধাজ্ঞার মাত্রা এতোটাই কমিয়ে আনা উচিত যাতে ওই দেশগুলোর উন্নয়ন ও মানবাধিকার ব্যহত না হয়।
-
ইসরাইলি জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে উত্থাপিত দলিল ‘জাল’
আগস্ট ০৮, ২০২১ ০৩:৩৯ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলায় ইরানের জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ‘জাল’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন।