আরব লীগ: গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য ইসরায়েলের পুনঃদখলের বাসনা
https://parstoday.ir/bn/news/west_asia-i161324-আরব_লীগ_গাজায়_বসতি_স্থাপনের_পরিকল্পনার_উদ্দেশ্য_ইসরায়েলের_পুনঃদখলের_বাসনা
পার্সটুডে- আরব লীগের মহাসচিব উত্তর গাজায় নতুন বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছেন।
(last modified 2026-07-15T09:36:35+00:00 )
জুলাই ১৫, ২০২৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • • আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি
    • আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি

পার্সটুডে- আরব লীগের মহাসচিব উত্তর গাজায় নতুন বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি উত্তর গাজায় নতুন বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এই পরিকল্পনা ইসরায়েলের পুনঃদখলের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে।

তিনি বলেন, এই পদক্ষেপ আরব লীগের উপস্থাপিত শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী। তিনি ইসরায়েলের দখলদারিত্বকে সুসংহত হতে বাধা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এর আগে, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) উত্তর গাজায় এই বসতি স্থাপনের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জাতিগত নির্মূল নীতির একটি লক্ষণ হিসেবে বর্ণনা করেছিল।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।