• সোলাইমানি সংক্রান্ত জাতিসংঘের রিপোর্টে আমেরিকা অপমানিত হয়েছে: পম্পেও

    সোলাইমানি সংক্রান্ত জাতিসংঘের রিপোর্টে আমেরিকা অপমানিত হয়েছে: পম্পেও

    জুলাই ১১, ২০২০ ০০:৪৫

    ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদনে আমেরিকাকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লে. জেনারেল সোলাইমানিকে হত্যা করার পক্ষে যুক্তিও তুলে ধরেন।

  • ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া

    ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া

    জুলাই ১০, ২০২০ ১২:৫৫

    চলতি বছরের ১৮ অক্টোবরে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবার কথা রয়েছে। আমেরিকা তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য ব্যাপক চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছে।

  • সিরিয়ায় ত্রাণ সহায়তা দেয়ার অজুহাতে পাশ্চাত্যের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ব্যর্থ

    সিরিয়ায় ত্রাণ সহায়তা দেয়ার অজুহাতে পাশ্চাত্যের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ব্যর্থ

    জুলাই ০৮, ২০২০ ১১:৩৭

    মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য বিশ্ব আরব মিত্রদের সহযোগিতায় ২০১১ সাল থেকে সিরিয়ায় গোলযোগ শুরু করে। ইসরাইল বিরোধী হিসেবে পরিচিত সিরিয়ার সরকারকে উৎখাত করা ও এ অঞ্চলের প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য তারা আইএস জঙ্গিদের লেলিয়ে দিয়েছিল। যদিও পাশ্চাত্য তাদের লক্ষ্য অর্জনে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

  • সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে ট্রাম্পের দাবি ছিল মিথ্যা: জাতিসংঘের ঘোষণা

    সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে ট্রাম্পের দাবি ছিল মিথ্যা: জাতিসংঘের ঘোষণা

    জুলাই ০৭, ২০২০ ১২:১১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নির্মমভাবে শহীদ করা হয়। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ওই হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় গণবাহিনী ‘হাশদ আশ-শাবি’র উপপ্রধান মাহদি আল মুহান্দিসসহ আরো কয়েকজন সেনা জওয়ান শহীদ হন। আমেরিকার ওই বেআইনি ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়।

  • তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি: ফ্রান্স

    তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি: ফ্রান্স

    জুলাই ০৭, ২০২০ ০৬:২৩

    ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার (৪ জুলাই) লিবিয়ার ‘আল-ওয়াতিয়া’ সেনাঘাঁটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

  • বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাস

    বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাস

    জুলাই ০২, ২০২০ ১২:০৮

    মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলা করার জন্য বিশ্বের সব সংঘাত এবং গোলযোগপূর্ণ এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে।

  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা আরেকবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: রুহানি

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা আরেকবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: রুহানি

    জুলাই ০১, ২০২০ ১৪:০৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরো একবার আমেরিকা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকার ‌একটি বেআইনি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করলেন।

  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান সংক্রান্ত অনলাইন বৈঠক

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান সংক্রান্ত অনলাইন বৈঠক

    জুলাই ০১, ২০২০ ০২:২৬

    ইরানের পরমাণু সমঝোতা থেকে সৃষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে ওই পরিষদে মঙ্গলবার এক জরুরি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এবং সেখানে সদস্য দেশগুলো ইরানের পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়।

  • ‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান

    ‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান

    জুলাই ০১, ২০২০ ০১:২৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো ‘বিতাড়িত গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না।মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার ‘জঙ্গলের আইন’ চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

  • নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার তোড়জোড়: অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইরান

    নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার তোড়জোড়: অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইরান

    জুন ৩০, ২০২০ ১৫:০১

    পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার পর আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করে আসছে।