• ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান

    ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান

    ডিসেম্বর ১০, ২০১৯ ১৪:৪৯

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সফরকে সামনে রেখে টোকিও সবরকমের প্রস্ততি নিচ্ছে। প্রেসিডেন্ট রুহানির আসন্ন টোকিও সফর মধ্যপ্রাচ্য অঞ্চলের উত্তেজনাকে কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

  • নিজেদের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা ধামাচাপা দিতেই এই নালিশ: জারিফ

    নিজেদের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা ধামাচাপা দিতেই এই নালিশ: জারিফ

    ডিসেম্বর ০৬, ২০১৯ ০৭:১৪

    তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সে ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা ঢাকতেই ইউরোপীয়রা ওই নালিশ জানিয়েছে।

  • মার্কিন পার্ল হারবার ঘাঁটিতে নৌসেনার গুলিতে নিহত ২, আহত ১

    মার্কিন পার্ল হারবার ঘাঁটিতে নৌসেনার গুলিতে নিহত ২, আহত ১

    ডিসেম্বর ০৫, ২০১৯ ০৭:২১

    মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার ঘাঁটিতে নৌবাহিনীর এক সদস্যের গুলিতে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। পার্ল হারবারে জাপানি হামলার ৭৮তম বার্ষিকীর মাত্র ৩ দিন আগে এ ঘটনা ঘটল।

  • আফগানিস্তানে বন্দুক হামলায় মারা গেছেন ডাক্তার নাকামুরা

    আফগানিস্তানে বন্দুক হামলায় মারা গেছেন ডাক্তার নাকামুরা

    ডিসেম্বর ০৪, ২০১৯ ১১:৪৮

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। তার মধ্যে তেতসু নাকামুরা নামে একজন জাপানি ডাক্তার রয়েছেন। তিনি জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান হিসেবে আফগানিস্তানে কাজ করছিলেন। সন্ত্রাসীদের হামলায় তার টিমের আরো পাঁচজন নিহত হন।

  • পরমাণু সমঝোতার প্রতি সার্বিক সমর্থন পুনর্ব্যক্ত করলেন শিনজো অ্যাবে

    পরমাণু সমঝোতার প্রতি সার্বিক সমর্থন পুনর্ব্যক্ত করলেন শিনজো অ্যাবে

    ডিসেম্বর ০৪, ২০১৯ ০৪:২৮

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং এই আন্তর্জাতিক চুক্তিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে টোকিও। গতকাল (মঙ্গলবার) টোকিও সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান তিনি।

  • আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

    আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

    নভেম্বর ২৮, ২০১৯ ১৫:৫৮

    উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো।

  • দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বললো জাপান

    দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বললো জাপান

    নভেম্বর ০৯, ২০১৯ ১৭:৩৪

    দখলীকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইহুদি উপশহর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে এবং তা বন্ধ করতে হবে।

  • জাপানের প্রধানমন্ত্রীকে বেকুব বলল উত্তর কোরিয়া

    জাপানের প্রধানমন্ত্রীকে বেকুব বলল উত্তর কোরিয়া

    নভেম্বর ০৭, ২০১৯ ১৭:৪৫

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-কে 'বেকুব' হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। আবেকে উত্তর কোরিয়া সফরের অনুমতি দেওয়া হবে না বলেও দেশটি জানিয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিসেএনএ আজ এসব মন্তব্য করেছে। এতে বলা হয়েছে, আবে'র পিয়ংইয়ংয়ে পা রাখার স্বপ্নও দেখা উচিত নয়।

  • জাপানেও আগুন: ৫০০ বছরের পুরোনো শুরি প্রাসাদ ধ্বংস

    জাপানেও আগুন: ৫০০ বছরের পুরোনো শুরি প্রাসাদ ধ্বংস

    অক্টোবর ৩১, ২০১৯ ০৯:২৫

    জাপানের পাঁচশ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার রাজধানী নাহা-র একপাশে একটি পাহাড়ের ওপর অবস্থিত প্রাসাদটিতে বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।

  • বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ

    বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ

    অক্টোবর ২৫, ২০১৯ ১২:৩২

    ভোটারদেরকে উপহার দিয়ে বিপদে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন এবং মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।