নাগরিকত্ব সংশোধনী আইন: ভারত সফর বাতিল করতে পারেন জাপানি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i75919-নাগরিকত্ব_সংশোধনী_আইন_ভারত_সফর_বাতিল_করতে_পারেন_জাপানি_প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফর বাতিল করতে পারেন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিনজো আবে এ সিদ্ধান্ত নিতে পারেন বলে ভারতের সংবাদ মাধ্যম 'জিজি প্রেস' জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৯ ১৪:৪৫ Asia/Dhaka
  • মোদি (বামে) ও আবে (ডানে)
    মোদি (বামে) ও আবে (ডানে)

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফর বাতিল করতে পারেন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিনজো আবে এ সিদ্ধান্ত নিতে পারেন বলে ভারতের সংবাদ মাধ্যম 'জিজি প্রেস' জানিয়েছে।

আবের ভারত সফর আগামী রোববার শুরু হওয়ার কথা। সফরসূচিতে বলা হয়েছে, জাপানি প্রধানমন্ত্রী আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে ভারতের প্রধানমন্ত্ররি সঙ্গে বৈঠক করবেন। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে আছে গোয়াহাটিসহ গোটা আসাম।

বিক্ষোভ সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী। জারি করা হয়েছে কারফিউ। সবকিছু অগ্রাহ্য করে রাজ্যটির শহরে শহরে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। আগুন জ্বেলে সড়ক ও রেলপথে অবরোধ সৃষ্টি করা হয়েছে। ক্ষমতাসীন বিজেপির এক এমপির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে চারটি রেলস্টেশন ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একটি কার্যালয়। রাজ্যের রাজধানী গুয়াহাটিতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত দুজন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বিতর্কিত বিলটি গত সোমবার পাস হয় লোকসভায়। আর গত বুধবার পাস হয় রাজ্যসভায়। বৃহস্পতিবার রাতে বিলটিতে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে বিলটি আইনে পরিণত হয়েছে। ইতিমধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে। এই আইনের বিরুদ্ধে আসাম ছাড়াও আরও কয়েকটি রাজ্যে বিক্ষোভ হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।