• সিরিয়ায় হামা প্রদেশে সেনাবাহিনীর অভিযান: ২২ সন্ত্রাসী নিহত

    সিরিয়ায় হামা প্রদেশে সেনাবাহিনীর অভিযান: ২২ সন্ত্রাসী নিহত

    নভেম্বর ০৯, ২০১৮ ১৪:২৮

    সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ২২ উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

  • ইরান-বিরোধী নিষেধাজ্ঞা মানব না: সাফ জানিয়ে দিলেন এরদোগান

    ইরান-বিরোধী নিষেধাজ্ঞা মানব না: সাফ জানিয়ে দিলেন এরদোগান

    নভেম্বর ০৬, ২০১৮ ১৪:৫৮

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা পুনর্বহালকে ‘ভুল পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, “আমরা এ নিষেধাজ্ঞা মানব না।” তিনি আজ (মঙ্গলবার) আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশ্বকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

  • ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা হঠকারী ও ‘ভয়ঙ্কর’: তুরস্ক

    ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা হঠকারী ও ‘ভয়ঙ্কর’: তুরস্ক

    নভেম্বর ০৬, ২০১৮ ১৩:৫১

    ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা হঠকারী ও ‘ভয়ঙ্কর’। জাপান সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আজ (মঙ্গলবার) টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ‘নিরাপত্তার জন্য তুর্কি সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে’

    ‘নিরাপত্তার জন্য তুর্কি সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে’

    নভেম্বর ০৪, ২০১৮ ১৮:৪৩

    নিরাপত্তা, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য তুরস্কের সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। একথা বলেছেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ। তিনি তুর্কি সেনাদেরকে দখলদার বাহিনী হিসেবে আখ্যায়িত করেন।

  • খাশোগির দেহের টুকরো স্যুটকেসে বহন করা হয়েছে: তুর্কি দৈনিক

    খাশোগির দেহের টুকরো স্যুটকেসে বহন করা হয়েছে: তুর্কি দৈনিক

    নভেম্বর ০৪, ২০১৮ ১৪:৪৭

    সৌদি সরকারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করা হয় এবং পাঁচটি স্যুটকেসে করে কন্স্যুলেট ভবন থেকে সরানো হয়েছে। তুরস্কের সরকারপন্থি ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ’র বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে।

  • তুরস্ক-ইরান ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়নি: তেহরান

    তুরস্ক-ইরান ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়নি: তেহরান

    নভেম্বর ০৪, ২০১৮ ০৬:৫৩

    তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে জ্বালানী না দেয়ার কারণে ইরানের বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে বলে কিছু গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- সিএও বলেছে, দু’দেশের মধ্যে বিমান চলাচলে কোনোরকম বিঘ্ন ঘটেনি।

  •  ‘খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে’: অবশেষে বললেন এরদোগান

    ‘খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে’: অবশেষে বললেন এরদোগান

    নভেম্বর ০৩, ২০১৮ ০৩:২৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই প্রথমবারের মতো রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার জন্য সরাসরি সৌদি সরকারকে দায়ী করেছেন। তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে বলেছেন, খাশোগিকে হত্যার নির্দেশ এসেছে ‘সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়’ থেকে।

  • ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক সফর

    ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক সফর

    নভেম্বর ০২, ২০১৮ ১২:২৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ আজ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফরে গেছেন। ডি-৮ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই তাঁর এই তুরস্ক সফর।

  • খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক: ঢুকতেই শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো

    খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক: ঢুকতেই শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো

    অক্টোবর ৩১, ২০১৮ ২১:৫৬

    সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে তুরস্ক। গতকাল (বুধবার) তুরস্কের প্রধান কৌঁসুলি’র দপ্তর থেকে এ সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার সঙ্গে সঙ্গে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়।

  • খাশোগি হত্যাকাণ্ডে বিশেষ ব্যক্তিকে রক্ষার চেষ্টা চলছে: তুর্কি প্রেসিডেন্ট

    খাশোগি হত্যাকাণ্ডে বিশেষ ব্যক্তিকে রক্ষার চেষ্টা চলছে: তুর্কি প্রেসিডেন্ট

    অক্টোবর ৩০, ২০১৮ ১৫:০১

    সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতাকে শনাক্ত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। বিশেষ কোনো ব্যক্তিকে রক্ষার চেষ্টা না করারও আহ্বান জানান তিনি। তুরস্ক সফররত সৌদি অ্যাটর্নি জেনারেল শেইখ সৌদ আল মুজেবকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন।