-
দুই বছর পর আবার পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করলো তুরস্ক
আগস্ট ১০, ২০২২ ০৮:৫২তুরস্ক আবার পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে। গ্যাস অনুসন্ধানের বিষয়ে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে বিতর্কের জের ধরে দুই বছর তুরস্কের তৎপরতা বন্ধ ছিল। নতুন করে বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কর্মকাণ্ড শুরুর ফলে আবার আঞ্চলিক উত্তেজনা দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে।
-
সর্বপ্রথম গন্তব্যে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী জাহাজ
আগস্ট ০৮, ২০২২ ১৪:২২ইউক্রেন থেকে শস্যবাহী একটি জাহাজ সর্বপ্রথম তার গন্তব্যে পৌঁছেছে। জাহাজটি গত ৫ আগস্ট ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর চেরনোমর্স্ক থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছাকাছি ডেরিন্স বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
-
রুশ-তুর্কি বাণিজ্যিক সম্পর্কেও ঢুকে পড়ল রুবল
আগস্ট ০৬, ২০২২ ১৪:২৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়া থেকে কেনা গ্যাসের মূল্যের একটা অংশ রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে রাজি হয়েছেন।
-
ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ কোন দেশে যাচ্ছে?
আগস্ট ০১, ২০২২ ১৪:৩৪শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি আজ (সোমবার) সকালে লেবাননের উদ্দেশ্যে বন্দর ছেড়েছে।
-
কঠোর নানা চ্যালেঞ্জের মুখে ইরাক ও সিরিয়ায় তুর্কি সেনা অভিযান!
জুলাই ২৮, ২০২২ ১৫:২৩ইরাক ও সিরিয়ার ভেতরে তুরস্কের সম্ভাব্য নতুন কোনো সামরিক অভিযানের বিরুদ্ধে এই আরব দুই দেশের কঠোর প্রতিরোধের নানা লক্ষণ ফুটে উঠেছে।
-
ইরাকে আবারও তুর্কি ঘাঁটি লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা
জুলাই ২৮, ২০২২ ১৪:৪১ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বামারনি এলাকায় তুর্কি সামরিক ঘাঁটিতে আবারও মর্টার ও রকেট হামলা হয়েছে। স্থানীয় সূত্রগুলো আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। তুরস্ক সেখানে অবৈধভাবে ঘাঁটি গেড়েছে বলে জানিয়েছেন ইরাকিরা।
-
ইরানের চার মাসের গ্যাস বিক্রির অর্থ আগের পুরো বছরের চেয়ে বেশি: মন্ত্রী
জুলাই ২৮, ২০২২ ০৬:৪৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, ইরান আগে এক বছরে যে পরিমাণ অর্থের গ্যাস বিক্রি করতো চলতি বছরের প্রথম চার মাসে তার চেয়ে বেশি অর্থের গ্যাস বিক্রি করেছে।
-
ইরাকের মসুল শহরে তুর্কি কন্সুলেটে রকেট হামলা
জুলাই ২৭, ২০২২ ১৩:২৬ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তুরস্কের কন্সুলেট অফিসে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রের বিমান হামলা নিয়ে বাগদাদ এবং আংকারের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি কন্সুলেটে এই রকেট হামলার খবর এলো।
-
ইরান থেকে আরও তেল-গ্যাস কিনব: এরদোগানের ঘোষণা
জুলাই ২৬, ২০২২ ১০:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।
-
তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা
জুলাই ২৫, ২০২২ ১৭:৪৯ইরাকের উত্তর অঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা-শায়ত্ব শাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর গতকাল সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো।