• দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

    দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ২২:১৮

    ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে দিল্লিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে প্রেসিডেন্টকে স্মারকলিপি দিল কংগ্রেস

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে প্রেসিডেন্টকে স্মারকলিপি দিল কংগ্রেস

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৫:৩৭

    ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপসারণের দাবি জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়ে সরকারকে ‘রাজধর্ম’ পালন করতে বলার অনুরোধ জানানো হয়েছে।

  • দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, মসজিদে হামলা, মিনারে গেরুয়া পতাকা

    দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, মসজিদে হামলা, মিনারে গেরুয়া পতাকা

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:৫৮

    ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। ভয়াবহ ওই সহিংসতার মধ্যে দিল্লির অশোকনগরে দুর্বৃত্তরা একটি বড় মসজিদে হামলা চালিয়ে মসজিদের মিনারে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে।

  • দিল্লির সেই বিচারপতিকে বদলি: আইনমন্ত্রীর বললেন ‘নিয়মমাফিক’

    দিল্লির সেই বিচারপতিকে বদলি: আইনমন্ত্রীর বললেন ‘নিয়মমাফিক’

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০৯:৪৯

    দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার জন্য কেন্দ্র, রাজ্য সরকার ও দিল্লি পুলিশের সমালোচনা করেছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর। পাশাপাশি তিনি উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন। এরপর বুধবার রাতে এই বিচারককে আকস্মিকভাবে বদলি করা হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে।

  • দিল্লিতে সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্টের উদ্বেগ, পুলিশকে তিরস্কার

    দিল্লিতে সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্টের উদ্বেগ, পুলিশকে তিরস্কার

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৬:৫৩

    ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রতিক সহিংসতার জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দিল্লির শাহীনবাগে যে ধর্না-অবস্থান চলছে তা নিয়ে এক আবেদনের শুনানিতে আজ (বুধবার) উত্তর-পূর্ব দিল্লির বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। দিল্লি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে।

  • দিল্লিতে নিহত ২৭, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সোনিয়ার, শান্তির বার্তা মোদির

    দিল্লিতে নিহত ২৭, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সোনিয়ার, শান্তির বার্তা মোদির

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৪:৫৯

    ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিবাদের জেরে সহিংস ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।

  • দিল্লিতে ড্রোন দিয়ে তল্লাসি চালাচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী(ভিডিও)

    দিল্লিতে ড্রোন দিয়ে তল্লাসি চালাচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী(ভিডিও)

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১২:৫৩

    সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা পরিপ্রেক্ষিতে তল্লাসি চালাতে দিল্লিতে ড্রোন ব্যবহার করছে ভারতীয় আইন প্রয়োগকারী বাহিনী।

  • দিল্লির পরিস্থিতি খুবই উদ্বেগজনক, সেনা নামানো উচিত: কেজরিওয়াল

    দিল্লির পরিস্থিতি খুবই উদ্বেগজনক, সেনা নামানো উচিত: কেজরিওয়াল

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ০৯:৫৩

    সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা তীব্র আকার ধারণ করায় দিল্লিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন তিনি।

  • দিল্লির সহিংসতায় নিহত ২০, আহতদের বড় হাসপাতালে পাঠানোর নির্দেশ

    দিল্লির সহিংসতায় নিহত ২০, আহতদের বড় হাসপাতালে পাঠানোর নির্দেশ

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ০৭:২৪

    ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। আজ (বুধবার) সকালে দিল্লির জিটিবি হাসপাতাল সূত্রে ওই তথ্য জানা গেছে। এদিকে, সহিংসতায় আহতদের নিরাপত্তা ও সুচিকিৎসা ইস্যুতে দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলীধরের বাসায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুনানি হয়েছে।

  • দিল্লি রণক্ষেত্র: পুলিশ কনস্টেবলসহ নিহত ১৩, আহত দেড়শতাধিক

    দিল্লি রণক্ষেত্র: পুলিশ কনস্টেবলসহ নিহত ১৩, আহত দেড়শতাধিক

    ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৭:৪৮

    ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় পুলিশের এক হেড কনস্টেবলসহ ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই বেসামরিক ব্যক্তি। ওই ঘটনায় ৭০ জন গুলিবিদ্ধসহ দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন।