-
জম্মু-কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক করলেন নরেন্দ্র মোদি, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ২৫, ২০২১ ১৪:৩৫জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ১৪ টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জুন ১৯, ২০২১ ১৫:২৪জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন। দিল্লিতে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করায় উদ্ভূত রাজনৈতিক অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বড় পদক্ষেপ গ্রহণ।
-
আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি: মোদি
জুন ০৭, ২০২১ ১৪:৩১ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণঘাতী করোনাভাইরাস প্রসঙ্গে বলেছেন, আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি। তিনি আজ (সোমবার) বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওই মন্তব্য করেন।
-
আমাদের বিজ্ঞানীরা ১ বছরের মধ্যে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন বানিয়েছেন : মোদি
জুন ০৪, ২০২১ ১৪:৩৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের বিজ্ঞানীরা এক বছরের মধ্যেই ‘মেড ইন ইন্ডিয়া’ করোনা ভ্যাকসিন বানিয়েছেন। আর দেশবাসীর জন্য উপলব্ধ করেছেন। এক বছরের মধ্যেই আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণে দেশকে আত্মনির্ভর করে দিয়েছেন।
-
বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
জুন ০১, ২০২১ ১৪:৫২ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ (মঙ্গলবার) হাবড়ায় ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্পের সূচনা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে মে মাসে করোনায় ১.২ লাখ করোনা রোগীর মৃত্যু
জুন ০১, ২০২১ ১৩:৩৫ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। আজ ১ জুন (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল (সোমবার) সকাল সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
-
এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী আমি দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়
মে ৩১, ২০২১ ১৪:৩১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আমি দেখিনি! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
গত ১০০ বছরে করোনা সবচেয়ে বড় মহামারি হয়ে দাঁড়িয়েছে: মোদি
মে ৩০, ২০২১ ১৫:২৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০০ বছরে করোনা সবচেয়ে বড় মহামারি হয়ে দাঁড়িয়েছে। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
‘ইয়াস’ ঘূর্ণিঝড়: মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চাইলেন মমতা
মে ২৮, ২০২১ ১৫:০৬ভারতের পশ্চিমবঙ্গে ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ‘ইয়াস’ সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন।
-
১৯ দিনে ৭৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু, ভার্চুয়াল বৈঠকে আবেগপ্রবণ হলেন মোদি
মে ২১, ২০২১ ১৪:৪০ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ অত্যন্ত প্রবল হওয়ায় চলতি মে মাসে মাত্র ১৯ দিনে ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।