• করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

    করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

    মার্চ ০৩, ২০২১ ১৭:০৬

    করোনা ভ্যাকসিনের প্রমানপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা হওয়ায় এ ধরণের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এরফলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ওই বিষয়ে অভিযোগ জানান, তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

  • করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অধীরের খোঁচা

    করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অধীরের খোঁচা

    মার্চ ০১, ২০২১ ১৬:৫৯

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এআইএমএস) কোভিড -১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আজ (সোমবার) সকালে পুদুচেরির বাসিন্দা নার্স পি নিবেদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছেন।

  • মোদিকে ৬ দফা প্রশ্ন অসম কংগ্রেস সভাপতি রিপুন বরার, সমালোচনায় মহাজোটের শরীকরাও

    মোদিকে ৬ দফা প্রশ্ন অসম কংগ্রেস সভাপতি রিপুন বরার, সমালোচনায় মহাজোটের শরীকরাও

    ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৫:২৪

    অসম কংগ্রেসের সভাপতি রিপুন বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ৬ দফা প্রশ্ন করেছেন। গতকাল (সোমবার) বিকেলে গুয়াহাটিতে কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে বিজেপি বিরোধী মহাজোটের অন্য শরীক দলের নেতাদের উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন করেন।

  • ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি

    ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি

    ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৬:৩০

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার। এরফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের হুগলীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল : মোদি

    পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল : মোদি

    ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৪:৩৩

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই অসমের উন্নয়নের জন্য ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেছিল। আমাদের সরকার, ‘ সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সাথে সবার উন্নয়ন) এবং সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে কাজ করে অবশেষে সেই বৈষম্য কাটিয়ে উঠেছে।’ তিনি আজ (সোমবার) অসমে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • অসমে যা-ই হোক না কেন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হবে না: রাহুল গান্ধী

    অসমে যা-ই হোক না কেন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হবে না: রাহুল গান্ধী

    ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৫:২৪

    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, যা-ই হোক না কেন অসমে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবে না। আজ (রোববার) তিনি বিজেপিশাসিত অসমের শিবসাগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অসমে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ ‘অসম বাঁচাও যাত্রা’র মধ্যদিয়ে অসমে নির্বাচনী প্রচারে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনী প্রচারে কংগ্রেসের প্রধান হাতিয়ার নয়া নাগরিকত্ব আইন (সিএএ)।

  • কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ

    কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ

    ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৫:৩৯

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে। রাজ্যের জন্য যে টাকা পাঠিয়েছে, তৃণমূল নেতার তা খেয়ে ফেলছেন। তিনি আজ (শনিবার) মেদিনীপুরে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপি’র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতার তীব্র কটাক্ষ

    বিজেপি’র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতার তীব্র কটাক্ষ

    ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১৫:৫০

    ভারতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে তাঁকে দু’নম্বরি লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ (সোমবার) বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হুগলীর শ্রীরামপুরে ওই মন্তব্য করেন।

  • ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: মোদি

    ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: মোদি

    ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৫:২৯

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৬:০৫

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে।’ তিনি আজ (বৃহস্পতিবার) গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।