-
আমেরিকা এবং ন্যাটো জোট ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে
জানুয়ারি ২৭, ২০২৩ ০৭:২৪আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ গতকাল (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে আমেরিকা ও রাশিয়া: গবেষণা নিবন্ধ
জানুয়ারি ২৪, ২০২৩ ১৫:১৬মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং আমেরিকা দিন দিন ইউক্রেন ইস্যুতে বিপর্যয়কর দৃশ্যপটের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।
-
‘কুরআন পোড়ানোর পর ন্যাটো সদস্য হতে সমর্থন দেয়া হবে না’
জানুয়ারি ২৪, ২০২৩ ১৪:১৭মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক। একথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গতকাল (সোমবার) তিনি বলেন, পবিত্র কুরআন পোড়ানোর পর সুইডেন আর তুরস্কের সমর্থন আশা করতে পারে না।
-
ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে’
জানুয়ারি ২৩, ২০২৩ ০৬:২৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশ্যে আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো
জানুয়ারি ১৬, ২০২৩ ০৯:১৯মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ ঘোষণা দিয়েছেন যে, রাশিয়ার অব্যাহত বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেয়া হবে।
-
এফ-১৬ জঙ্গিবিমান কিনতে চায় তুরস্ক; বিরোধিতা করছেন সিনেটর বব মেনেন্ডিস
জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৪৮আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সিনেটর বব মেনেন্ডিস বলেছেন, তুরস্ক ন্যাটো জোটের কোনো বিশ্বস্ত মিত্র নয়। সে কারণে আংকারার কাছে বাইডেন প্রশাসন যে দুই হাজার কোটি ডলারের এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির অনুমোদন দিয়েছেন তা বাতিল করা উচিত।
-
রোমানিয়ায় যাচ্ছে ন্যাটোর গোয়েন্দা বিমান, লক্ষ্য রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণ
জানুয়ারি ১৪, ২০২৩ ০৮:১৩রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের তিনটি গোয়েন্দা বিমান রোমানিয়ায় মোতায়েন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব বিমান রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাবে এবং এর মাধ্যমে রোমানিয়ার পূর্ব সীমান্ত শক্তিশালী হবে।
-
ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না রাশিয়া
জানুয়ারি ১০, ২০২৩ ০৮:১৬রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে ফাটল ধরানোর জন্য আমেরিকা চলমান সংঘাত সৃষ্টি করেছে। অথচ রাশিয়া ও ইউক্রেনের জনগণ একসময় কার্যকরভাবে একটি জনগোষ্ঠী ছিল।
-
ইউক্রেনে পশ্চিমাদের বিরুদ্ধে লড়ছে রাশিয়া: রুশ প্রতিরক্ষামন্ত্রী
ডিসেম্বর ২২, ২০২২ ১১:৫৮রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে তার দেশ পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও মিত্রদের পক্ষ থেকে ১০ হাজার কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
-
রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই: আমেরিকা
ডিসেম্বর ১৪, ২০২২ ০৬:১২মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ।