-
ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে রয়েছে: ব্লিঙ্কেনের দাবি
ফেব্রুয়ারি ০২, ২০২১ ০৩:৩৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন আবারো তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি নতুন দাবি উত্থাপন করে এ বিষয়ে পূর্বশর্ত আরোপ করেছেন।
-
আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে না: ইরান
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৩:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনা করবে না ইরান: মুখপাত্র
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৮:৪৩ইরান সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, দেশটি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আরেকবার আলোচনায় বসবে না। আল-আরাবি আল-জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিটর মুখপাত্র আবুলফজল আমুয়ি এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
‘ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে বাইডেন প্রশাসন’
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৪:০১ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পরমাণু সমঝোতার ফেরার জন্য পূর্বশর্ত আরোপ করে ইরানের কাছ থেকে ছাড় আদায় করার চেষ্টা করছে।
-
ইরান নিয়ে ম্যাকরনকে মাথা না ঘামালেও চলবে: তেহরান
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৩:৪৭ইরানের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ পশ্চিমা অস্ত্র: ইরান
জানুয়ারি ৩১, ২০২১ ০৮:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র। এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না।
-
লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দিলে ইরান পরমাণু সমঝোতায় ফিরবে না: মার্কিন বিশ্লেষক
জানুয়ারি ৩১, ২০২১ ০৭:৫৫আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস’র মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কেনেথ কাৎজম্যান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অর্থনৈতিক লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দেয়া পর্যন্ত পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি মানতে রাজি হবে না তেহরান। ব্যাংকিং, তেল বিক্রি এবং তেলজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইরান পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে আসছে।
-
ইরানের ব্যাপারে ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন; বাড়তি দাবি মানবে না তেহরান
জানুয়ারি ২৮, ২০২১ ১৫:০১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে এবং ট্রাম্পের ভাষায় তারা কথা বলছেন।
-
ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উক্তি
জানুয়ারি ২৮, ২০২১ ০৩:৪১নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে আমেরিকাও এই সমঝোতায় ফিরে আসবে।
-
পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনতে ফ্রান্সের শর্তারোপ: তেহরানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জানুয়ারি ২৭, ২০২১ ১৪:১৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় পরমাণু সমঝোতার ব্যাপারে ফ্রান্সের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্যের জবাব দিয়েছেন। ফ্রান্সের ওই কর্মকর্তা বলেছেন, ইরান যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুনরায় বাস্তবায়নের কাজ শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রও সমঝোতায় ফিরে আসবে।