-
ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে
জুন ১৫, ২০২৪ ১১:৩৮ইরানের মহাকাশ সংস্থার প্রধান চলতি ফার্সি বছরেই বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
-
'রেডিও তেহরান আমার জন্য একটি বড় শক্তি এবং প্রেরণার উৎস'
এপ্রিল ২৯, ২০২৪ ১৩:১৬সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর বাংলা বিভাগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি একজন শ্রোতা হিসেবে মনে করি, আমার জন্য রেডিও তেহরান একটি বড় শক্তি এবং প্রেরণার উৎস।
-
'পার্সটুডের মতো সত্য এবং বস্তুনিষ্ঠ খবর আমি কোথাও পাইনি'
জানুয়ারি ৩১, ২০২৪ ১১:২৬আসসালামু আলাইকুম। আমার পরদাদা প্রায় ৮০ বছর আগে ইরানের South Khorasan এলাকা থেকে বাংলাদেশে আসেন ব্যবসার কাজে। পরে বাংলাদেশে আরেক ইরানি বংশের মেয়েকে বিয়ে করে এখানে থেকে যান। ইরানি বংশৎভুত হবার কারণে আমি সব সময়ই ইরানের প্রতি অসীম টান অনুভব করি। ইরানের সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকি আসলে কোনো দ্বিধা না করে জীবন নিয়ে প্রতিহত করতে প্রস্তুত আছি।
-
'হযরত আলী (আ.)’ যেমন ছিলেন পার্সটুডেতে সেভাবেই তুলে ধরা হয়েছে'
জানুয়ারি ২৭, ২০২৪ ১৪:০৭সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আহলে বাইত (আ.)-এর অন্যতম সদস্য আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আমার এবারের চিঠি। প্রতিবারের মত এবারও রেডিও তেহরান-এর অনলাইন সংস্করণ পার্সটুডেতে হযরত আলী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত লেখা প্রকাশিত হয়েছে যা আমাকে বেশ আলোড়িত করেছে।
-
'পার্সটুডে'র মতো ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট আমার চোখে কমই পড়েছে'
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৬:৩৫আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল শীত প্রভাতের শিশিরভেজা মনোরম সকাল ও শিউলির সৌরভি শুভেচ্ছা।
-
'পার্সটুডের টেলিগ্রাম চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে'
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৬:১৬প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭/১২/২০২৩ তারিখ (রোববার) প্রচারিত বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত খুব ভালো লেগেছে। আসলে বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত অনেকের খুবই প্রিয় অনুষ্ঠান। অনেক শ্রোতা আছেন যারা শুধু এ দু'টি অনুষ্ঠান শোনার জন্যই রেডিও তেহরান শুনে থাকেন। এমনও অনেক শ্রোতা আছেন যারা বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত শোনা শেষ করে রেডিও শোনা বন্ধ করে দেন।
-
পার্সটুডে: যেখান থেকে আঙুলের স্পর্শে নিংড়ে নিই তথ্যের পরশমনি
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৩৫আসসালামু আলাইকুম ,রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইলো এক আকাশভরা শরতের শুভেচ্ছা। রেডিও তেহরান-এর ওয়েবসাইট বরাবরই আমার পছন্দের একটি ওয়েব পেজ। পূর্বের সাইটটি যেমন ছিল চমৎকার, সাজানো গোছানো, প্রত্যেকটি কন্টেন্ট সুবিন্যস্ত। ঠিক তেমনই বর্তমানের পার্সটুডে ওয়েবসাইটটিও সুন্দর, ইউজার ফ্রেন্ডলি।
-
'যুগোপযোগী অনুষ্ঠানের জন্য রেডিও তেহরান সবার হৃদয় জয় করে নিয়েছে'
জুন ০৭, ২০২৩ ১৪:১১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। একসময় প্রচলিত ছিল যে, জ্ঞানই শক্তি। কিন্তু এখন এটি সর্বজনবিদিত যে, তথ্যই শক্তি। এছাড়া দুনিয়াকে জানার জন্য, বোঝার জন্য এবং নিজের সিদ্ধান্ত নেয়ার জন্য তথ্য দরকার। রেডিও তেহরান আমাদের মাঝে নিরন্তর সে তথ্য বিতরণ করে চলছে।
-
'পার্সটুডেতে প্রকাশিত শ্রোতাবন্ধুদের লেখাগুলো মনকে ভালোলাগায় ভরিয়ে দেয়'
এপ্রিল ০৮, ২০২৩ ১৫:২৯সুপ্রিয় মহোদয়, বরকতময় রমজানের শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততার ছক পেরিয়ে প্রিয়জনের টানে আবারো ফিরে এলাম প্রিয় আঙিনায়।
-
'রেডিও তেহরান ডি-এক্সারদের জন্য অন্যতম সেরা প্লাটফরম হতে পারে'
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:৫৯যে সময় দুই বাংলার বাংলাভাষী মানুষ 'রেডিও' নামক শব্দটি প্রায় ভুলে যেতে বসেছে সেসসময় রেডিও তেহরান সময়ের পালা বদলকে স্বাগত জানিয়ে নতুন সাজে সেজে উঠছে, যা আমাদের ডি-এক্সারদের জন্য অভাবনীয় ব্যাপারই বলতে হবে।