-
ন্যাটোর বাগাড়ম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন
জুন ২২, ২০১৬ ১৩:০৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আগ্রাসী বাগাড়ম্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো।
-
‘রুশ সীমান্তের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিশোধ নেবে মস্কো’
মে ২৯, ২০১৬ ০৫:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রোমানিয়ার মতো রুশ সীমান্তের কাছাকাছি দেশগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিশোধ নেবে মস্কো। গ্রিক প্রধানমন্ত্রী আলেকসিসি সিপ্রাসের সঙ্গে এথেন্সে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র হুমকি নস্যাৎ করবে রাশিয়া: পুতিন
মে ১৩, ২০১৬ ১৯:৩৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা ও ন্যাটো সামরিক বাহিনী যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে সেগুলোকে নিষ্ক্রিয় করবে মস্কো।
-
প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যে সিরিয়ায় সেনা মোতায়েন: পুতিন
মার্চ ১৭, ২০১৬ ১৪:৪১১৭ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, সিরিয়ায় রুশ সেনা অভিযানের ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছে। ক্রেমলিনে আজ (বৃহস্পতিবার) সিরিয়া ফেরত সেনা কর্মকর্তাদের সম্মানে এক অনুষ্ঠানে পুতিন আরো বলেছেন, গত প্রায় ছয় মাস ধরে সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রুশ বিমান অভিযানের ফলে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী হয়েছে।
-
আমাদের সঙ্গে সমন্বয় করেই রাশিয়া সৈন্য সরাচ্ছে: সিরিয়া
মার্চ ১৫, ২০১৬ ১৪:০৭১৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া বলেছে, দামেস্ক ও মস্কোর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সিরিয়া থেকে রুশ সেনা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন গভীর পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটি থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দামেস্ক ও মস্কোর মধ্যে মতপার্থক্যের ফল নয়।
-
অর্থনৈতিক সংকট সত্ত্বেও অস্ত্র উন্নয়নের কাজ অব্যাহত থাকবে: পুতিন
মার্চ ১২, ২০১৬ ১৫:৪০১২ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনৈতিক সংকট এবং বাজেট কাটছাঁট সত্ত্বেও অস্ত্র ও সামরিক উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ও অস্ত্র শিল্পের নির্বাহীদের এক সমাবেশে পুতিন এ ঘোষণা দেন।
-
রুশ বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করলেন বারাক ওবামা
মার্চ ০৪, ২০১৬ ১৩:২৮৪ মার্চ (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরেক বছরের জন্য নবায়নের নির্দেশে সই করেছেন। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনামায় বলা হয়েছে, ‘ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের’ কারণে মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা ২০১৭ সালের ৬ মার্চ পর্যন্ত নবায়ন করা হলো।
-
যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ১৪:৫৬২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় আসন্ন যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা বলেন। সে সময় আসাদ পুতিনকে আশ্বস্ত করেন যে, তার পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে চলতে সমস্যা নেই।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা: ২৭ ফেব্রুয়ারি কার্যকর
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৮:১৯২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে দু নেতা আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ খবর নিশ্চিত করেছে।
-
এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৭:৪৭২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আগামী এপ্রিল মাসে সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকা ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।