-
মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার সুনামি; কারণ খতিয়ে দেখছে পেন্টাগন
জুন ২৪, ২০২১ ১৯:১৮মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে পুরানো সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। ৪৫ হাজারের বেশি পুরানো সেনা সদস্য অথবা ছয় বছরের অভিজ্ঞ সেনা সদস্য আত্মহত্যা করেছে।' পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পেন্টাগন জানিয়েছে, 'তারা এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে জোর প্রচেষ্টা শুরু করেছে।'
-
সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণহানির বিষয়ে পেন্টাগনের দাবি মিথ্যা: ব্রিটিশ সংস্থা
জুন ০৪, ২০২১ ১৬:০৪'এয়ার ওয়ার্স' নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। এই সংস্থাটি ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযানে বেসরকারি মানুষের প্রাণহানির ব্যাপারে পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে।
-
ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়ে যাচ্ছে রাশিয়া: পেন্টাগন
এপ্রিল ২১, ২০২১ ০৫:০৪মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া।
-
পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই: পেন্টাগন
এপ্রিল ০৬, ২০২১ ০৫:৫৫মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস এ খবর জানিয়েছে।
-
রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা পেন্টাগনের: বজায় থাকবে সামরিক সহায়তা
এপ্রিল ০৫, ২০২১ ১৬:০২মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কোরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন বজায় থাকবে। ওয়াশিংটন-রিয়াদ সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, সৌদি আরবের প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থনের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা বহাল থাকবে এবং তারা যদি হামলার শিকার হয় তাহলে তাদের পাশে আমরা আছি।
-
‘ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব সীমাবদ্ধ করেছিলেন ট্রাম্প’
জানুয়ারি ২৭, ২০২১ ১৩:৪৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কয়েকদিন আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা ক্যাপিটল ভবনে যে হামলা চালায় তার আগে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব অনেকটা খর্ব করা হয়।
-
ইসরাইলকে সুরক্ষা দিতে সেন্টকমের প্রতি ট্রাম্পের নির্দেশ
জানুয়ারি ১৭, ২০২১ ১১:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-কে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার’ বলে আখ্যা দিয়েছেন।
-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এখনই সময়: ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নভেম্বর ১৬, ২০২০ ১১:২৫আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এখনই উপযুক্ত সময়। পেন্টাগনের দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি সরকারি কোনো বক্তব্য দিলেন।
-
তুরস্ককে মারাত্মক পরিণতি বরণ করতে হবে: আমেরিকার হুঁশিয়ারি
অক্টোবর ২৪, ২০২০ ১২:৪৭মার্কিন সামরিক বাহিনী তুরস্ককে রুশ নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আঙ্কারাকে এজন্য মারাত্মক পরিণতি বরণ করতে হবে। গত সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেয়ার পর পেন্টাগন এই হুঁশিয়ারি উচ্চারণ করলো।
-
এবার ‘এস-৪০০’ ব্যবস্থা নিয়ে তুরস্ককে হুমকি দিল পেন্টাগন
অক্টোবর ১৮, ২০২০ ০৬:০২মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন বলেছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করলে আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্ক হুমকির মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পর এবার পেন্টাগনও আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছে, এস-৪০০ চালু করার অর্থ আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্ক শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।