-
ইরানকে শাস্তি দিলে ইউরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১২, ২০২২ ০৩:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সাম্প্রতিক নৈরাজ্য ও দাঙ্গাকে অজুহাত করে ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ নেবে।
-
ফ্রান্সে ন্যাটো বিরোধী বিক্ষাভ: আসন্ন শীতে জ্বালানি সংকটের ভয়ে উদ্বিগ্ন ফরাসিরা
অক্টোবর ১০, ২০২২ ১৪:৫৮ফ্রান্সের হাজার হাজার মানুষ রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে। জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে ডানপন্থী দলের নেতা ফ্লোরিয়ান ফিলিপ্পো, বিরোধী দল প্যাট্রিয়টস-এর নেতা এবং উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
-
ইরানে সহিংসতায় মদদ; ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে প্রতিবাদ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৬:৫৫ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দায়ে তেহরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে আনা হয়।
-
সুবিধাবাদী বক্তব্য দেয়া থেকে ইউরোপকে বিরত থাকতে হবে: ইরান
সেপ্টেম্বর ২১, ২০২২ ০৫:২৭ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, সুযোগ পেলেই উদ্ভূত যেকোনো পরিস্থিতিকে নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইউরোপকে বন্ধ করতে হবে।
-
‘পশ্চিমাদের উদ্যোগে আইএইএর ইরানবিরোধী বিবৃতি লজ্জাজনক’
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৫:২০আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী বিবৃতিকে ‘অগঠনমূলক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
-
জ্বালানি সংকটের কারণে দ্রুত নিভে যাবে আইফেল টাওয়ারের আলো
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:৫৮ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও জ্বালানি সমস্যা তীব্র হয়ে উঠছে। বেড়ে গেছে বিদ্যুতের দাম। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
-
ফ্রান্সের ৬০ ভাগ মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা-বিরোধী
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৯:০৪ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী। রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের ওপরে যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে মূলত তার কারণেই ফরাসি জনগণ এই নিষেধাজ্ঞা-বিরোধী হয়ে উঠেছে।
-
‘অনুপযুক্ত’ সময়ে ‘ভুল’ পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা: ইরান
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০২:৪৭পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যে যৌথ বিবৃতি দিয়েছে তাকে ‘ভুল’ এবং ‘অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি ‘অনুপযুক্ত সময়ে’ এই ভুল অবস্থান নিয়েছে তিন ইউরোপীয় দেশ।
-
জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের যৌথ বিবৃতি: ইরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:২৩ইউরোপীয় তিন শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অ-গঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে।
-
‘আলোচনা ব্যর্থ হলে দায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে নিতে হবে’
সেপ্টেম্বর ১১, ২০২২ ০২:১২তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের ভূমিকার সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই বিবৃতিকে ‘আলোচনা ব্যর্থ করে দেয়ার প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে এই বিবৃতি প্রদানকারী দেশগুলোকে তার দায়ভার বহন করতে হবে।