• ‘উত্তেজনা কমাতে’ রুহানি, পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ম্যাকরন

    ‘উত্তেজনা কমাতে’ রুহানি, পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ম্যাকরন

    জুলাই ১৬, ২০১৯ ০৩:৪৩

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলতি সপ্তাহে নিজের ইরানি, রুশ ও মার্কিন সমকক্ষের সঙ্গে কথা বলবেন। সার্বিয়া সফররত ম্যাকরন গতরাতে (সোমবার রাতে) বেলগ্রেড স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।

  • পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ

    পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ

    জুলাই ১৫, ২০১৯ ০৫:১২

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আবার আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

  • ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    জুলাই ০৪, ২০১৯ ০১:১৭

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার ফরাসি সমকক্ষের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি প্যারিসকে উদ্দেশ করে বলেন, “আপনারা যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরাও ততক্ষণ এতে টিকে থাকব এবং আপনাদের দেখাদেখি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব।”

  • ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ

    ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ

    জুন ২৮, ২০১৯ ১৩:৫১

    ফ্রান্সের একটি মসজিদে হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের 'সুন্নাহ' মসজিদে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে।

  • ট্রাম্প প্রকৃতপক্ষে ইরানের সঙ্গে আলোচনা চান না: ফরাসি সূত্র

    ট্রাম্প প্রকৃতপক্ষে ইরানের সঙ্গে আলোচনা চান না: ফরাসি সূত্র

    জুন ২৭, ২০১৯ ১২:৪২

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার সংলাপের কথা বললেও প্রকৃতপক্ষে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা করতে চান না। ফ্রান্সের একটি প্রতিরক্ষা সূত্র এ তথ্য দিয়েছেন। ট্রাম্প প্রায় প্রতিদিনই বলছেন- তার প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ নয় বরং কূটনৈতিক সমাধান চায়।  

  • উত্তেজনা নিরসনে সহায়তা করতে ইরান সফরে ফরাসি দূত

    উত্তেজনা নিরসনে সহায়তা করতে ইরান সফরে ফরাসি দূত

    জুন ২০, ২০১৯ ১৪:১০

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করতে তেহরান সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন।

  • পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনায় লারিজানি

    পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনায় লারিজানি

    জুন ১৬, ২০১৯ ০১:৫২

    ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি বলেছেন, ওই সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইউরোপের পক্ষ থেকে যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল তা এখনো ‘কাগজে-কলমে’ রয়ে গেছে; বাস্তবে প্রয়োগ হয়নি।

  • ‘আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত ইরান’

    ‘আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত ইরান’

    মে ২৯, ২০১৯ ০৯:১২

    ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি বলেছেন, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তেহরান ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত রয়েছে। আঞ্চলিক সব দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  • ইরানি ইঞ্জিনিয়ার আমেরিকায় হস্তান্তর: ফ্রান্সের কঠোর নিন্দা করল তেহরান

    ইরানি ইঞ্জিনিয়ার আমেরিকায় হস্তান্তর: ফ্রান্সের কঠোর নিন্দা করল তেহরান

    মে ২৬, ২০১৯ ১১:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন ইঞ্জিনিয়ারকে আমেরিকার হাতে তুলে দিয়েছে ফ্রান্সের একটি আদালত। সামরিক খাতে ব্যবহারের জন্য ওই ইঞ্জিনিয়ার আমেরিকা থেকে প্রযুক্তি আমদানি করেছিলেন বলে ফরাসি আদালত অভিযোগ এনে তার বিচার সম্পন্ন করেছে। ইরান বিচারের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে।

  • পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: ফ্রান্স, রাশিয়া, জার্মানি

    পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: ফ্রান্স, রাশিয়া, জার্মানি

    মে ২২, ২০১৯ ১১:৩২

    রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা জোর দিয়ে বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করতে হবে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।