-
৭১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:৩৭আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় ১০৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৭১টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সের্গেই রুদসকই মস্কোয় আজ (শনিবার) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
-
বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:৫১সিরিয়ার কেন্দ্রীয় সেনা কমান্ড বলেছে, আগ্রাসীদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। আজ (শনিবার) আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলার পর এক বিবৃতিতে তারা বলেছে, আজ স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে রাজধানী দামেস্কসহ কয়েকটি এলাকায় প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
অস্ত্র বিক্রির পক্ষে সাফাই গাইছে ফ্রান্স
এপ্রিল ১১, ২০১৮ ০৭:৩৯ইয়েমেনে ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধে জড়িত থাকার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পক্ষে যুক্তি দেখিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
-
অস্ত্র গুদামে পরিণত হচ্ছে সৌদি আরব!
এপ্রিল ১১, ২০১৮ ০৭:১৬ফ্রান্স থেকে অস্ত্র কেনার জন্য প্রায় ২০০০ কোটি ডলারের আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। প্যারিসে তিন দিনের সফরের শেষ দিনে তিনি এ চুক্তি করেন।
-
অস্ত্র কিনতে ফ্রান্স সফরে গেছেন সৌদি যুবরাজ
এপ্রিল ০৯, ২০১৮ ০৯:০৯সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফ্রান্সে তিনদিনের সরকারি সফর শুরু করেছেন। এ সফরে তিনি ফ্রান্সের সঙ্গে অস্ত্র এবং অন্যান্য বিষয়ে চুক্তি করবেন। নানা অপরাধ তৎপরতায় জড়িত থাকার কারণে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।
-
সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স: এরদোগান
এপ্রিল ০৮, ২০১৮ ০৬:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ করেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ ছড়ানোর ক্ষেত্রে মদদ দিচ্ছে ফ্রান্স। সিরিয়ার কুর্দি ইস্যুতে যখন তুরস্ক এবং অন্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা বাড়ছে তখন এরদোগান গতকাল (শনিবার) নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ অভিযোগ করলেন।
-
শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে: ফ্রান্স
এপ্রিল ০২, ২০১৮ ১৫:৩৪ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে। গাযায় ভূমি দিবসের মিছিলে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্স আজ এ মন্তব্য করলো।
-
'কুর্দি গেরিলাদের সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানতে পারে তুরস্ক'
মার্চ ৩০, ২০১৮ ১৩:০১কুর্দি গেরিলাদেরকে সমর্থন ও সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানার হুমকি দিয়েছে তুরস্ক। তুর্কি উপপ্রধানমন্ত্রী বাকির বুজদাগ আজ (শুক্রবার) বলেছেন, যারা তুরস্কবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেবে ও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে, আঙ্কারা তাদেরকেও সন্ত্রাসী হিসেবে গণ্য করবে এবং তাদের ওপর আঘাত হানবে। তিনি এক টুইটে এ কথা বলেছেন।
-
‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’
মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।
-
ইরানের পরমাণু সমঝোতা মেনে চলবে ফ্রান্স: ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ২৩, ২০১৮ ০৬:৪৭ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে। বৃহস্পতিবার রাতে প্যারিসে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।