• ইরানের প্রতি সংহতি: বন্ধ থাকছে আইফেল টাওয়ারের আলো

    ইরানের প্রতি সংহতি: বন্ধ থাকছে আইফেল টাওয়ারের আলো

    জুন ০৮, ২০১৭ ২০:১৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ ভবন ও মরহুম ইমাম খোমেনী (র)’র মাযারে সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের আলো কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

  • রাশিয়াকে ছাড়া বহু আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব নয়: ফ্রান্স

    রাশিয়াকে ছাড়া বহু আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব নয়: ফ্রান্স

    মে ২৯, ২০১৭ ০৫:৩১

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, বিশ্বের বহু সমস্যা সমাধান রাশিয়া হাতে রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ মুহূর্তে তিনি বলেছেন, “রাশিয়াকে ছাড়া বহু আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব নয়।”

  • ট্রাম্পের বক্তব্য উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানাল ফ্রান্স

    ট্রাম্পের বক্তব্য উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানাল ফ্রান্স

    মে ২৩, ২০১৭ ০৯:৪১

    ইরানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে এ আহ্বান জানানো হয়েছে।

  • ফরাসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ম্যাকরন

    ফরাসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ম্যাকরন

    মে ১৪, ২০১৭ ১৩:০৫

    ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাকরন। রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে আজ (রোববার) এ শপথ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফেবিয়াস আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে ম্যাকরনকে বিজয়ী ঘোষণার পরই তিনি প্রেসিডেন্ট হন।

  • বন্ধ হয়ে গেল চীনকে শক্তি প্রদর্শনের যৌথ বাহিনীর উভচর সামরিক মহড়া

    বন্ধ হয়ে গেল চীনকে শক্তি প্রদর্শনের যৌথ বাহিনীর উভচর সামরিক মহড়া

    মে ১২, ২০১৭ ১০:০২

    ফ্রান্সের নেতৃত্বাধীন প্রশান্ত মহাসাগর এলাকায় একটি যৌথ মহড়া বন্ধ করে দেয়া হয়েছে। মহড়ায় ব্যবহৃত একটি অবতরণ জাহাজ অকেজো হয়ে পড়ায় এ যৌথ মহড়া আজ(শুক্রবার) বন্ধ করে দেয়া হয়। যৌথ মহড়ায় আমেরিকা, ব্রিটেন এবং জাপানের সেনাবাহিনী অংশ গ্রহণ করছে।

  • ফ্রান্সের নির্বাচনে বিজয়ী হলেন ইইউপন্থী ইমানুয়েল ম্যাকরন

    ফ্রান্সের নির্বাচনে বিজয়ী হলেন ইইউপন্থী ইমানুয়েল ম্যাকরন

    মে ০৭, ২০১৭ ২০:৪২

    ফ্রান্সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাকরন। তিনি উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ফ্রান্সে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৩৯ বছর বয়সী ম্যাকরন।

  • ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে

    ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে

    মে ০৭, ২০১৭ ১২:০৫

    ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ আজ(রোববার) চলছে এবং এ নির্বাচনকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হয়েছে। মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাকরনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেন।

  • মহড়ায় অংশ নিতে জাপানে গেল ফরাসি উভচর যুদ্ধজাহাজ

    মহড়ায় অংশ নিতে জাপানে গেল ফরাসি উভচর যুদ্ধজাহাজ

    এপ্রিল ৩০, ২০১৭ ০৬:৪০

    ফ্রান্সের উভচর যুদ্ধজাহাজ মিস্ত্রাল প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য জাপানে পৌঁছেছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার টানাপড়েন যখন তুঙ্গে তখন এটি ওই এলাকায় গেল।

  • দ্বিতীয় পর্বে ফ্রান্সের নির্বাচন: প্রার্থী লে পেন ও ম্যাকরন

    দ্বিতীয় পর্বে ফ্রান্সের নির্বাচন: প্রার্থী লে পেন ও ম্যাকরন

    এপ্রিল ২৪, ২০১৭ ০১:৩৪

    ফ্রান্সে রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এ কারণে এ নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াতে যাচ্ছে। ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের নির্বাচনে প্রার্থী হবেন রোববারের ভোটাভুটির দুই শীর্ষ প্রার্থী উগ্র-ডানপন্থি নেত্রী ম্যারিন লে পেন ও মধ্যপন্থী নেতা এমানুয়েল ম্যাকরন।

  • প্যারিসে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত, দায় স্বীকার দায়েশের

    প্যারিসে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত, দায় স্বীকার দায়েশের

    এপ্রিল ২১, ২০১৭ ০৭:০৬

    ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে সংঘটিত এ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। দায়েশের মুখপত্র আমাক নিউজ এজেন্সি দাবি করেছে, ওই হামলাকারী তাদের ‘যোদ্ধা’ এবং তার নাম আবু-ইউসুফ আল-বালজিকি।