• ক্ষমতাসীনদের জয়ের পথ প্রশ্বস্ত করতেই ৮০ জনের মনোনয়ন বাতিল: ২০ দল

    ক্ষমতাসীনদের জয়ের পথ প্রশ্বস্ত করতেই ৮০ জনের মনোনয়ন বাতিল: ২০ দল

    ডিসেম্বর ০২, ২০১৮ ২১:২৯

    বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, ক্ষমতাসীনদের জয়ের পথ প্রশ্বস্ত করতেই নানা অজুহাতে ৮০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল তাদের নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। এভাবে চলতে থাকলে ২০ দলের শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

  • খালেদা জিয়াসহ যাদের মনোনয়নপত্র বাতিল হলো

    খালেদা জিয়াসহ যাদের মনোনয়নপত্র বাতিল হলো

    ডিসেম্বর ০২, ২০১৮ ১৩:২০

    বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের একক বেঞ্চের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরফলে সাজা কিংবা দণ্ডর মেয়াদ দুই বছরের বেশি হলে, দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

  • ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

    ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

    ডিসেম্বর ০২, ২০১৮ ০৯:২০

    দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

  • ৩০ ডিসেম্বরের ভোট বাংলাদেশের মানুষের জন্য শেষ পরীক্ষা: মওদুদ আহমদ

    ৩০ ডিসেম্বরের ভোট বাংলাদেশের মানুষের জন্য শেষ পরীক্ষা: মওদুদ আহমদ

    নভেম্বর ৩০, ২০১৮ ১৩:০৪

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য শেষ পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আশা না করে, নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান তিনি।

  • বিএনপি-জামায়াত একই বৃন্তে দুই ফুল: ওবায়দুল কাদের

    বিএনপি-জামায়াত একই বৃন্তে দুই ফুল: ওবায়দুল কাদের

    নভেম্বর ২৯, ২০১৮ ১৩:২৫

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'জামায়াতকে আলাদা করে লাভ নেই। জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুই ফুল। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেটিও বিএনপি-জামায়াত একসঙ্গে মিলেই করেছে।'

  • সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

    সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

    নভেম্বর ২৯, ২০১৮ ০৯:৩৭

    ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।

  • অ্যাটর্নি জেনারেলের বক্তব্য 'ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল': রিজভী

    অ্যাটর্নি জেনারেলের বক্তব্য 'ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল': রিজভী

    নভেম্বর ২৮, ২০১৮ ১০:০৯

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

  • ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ১০ বছরের কারাদণ্ড

    ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ১০ বছরের কারাদণ্ড

    নভেম্বর ২৮, ২০১৮ ০৯:১৩

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

  • হাইকোর্টের রায়ে সরকারের আশা-ইচ্ছার প্রতিফলন হয়েছে: মির্জা ফখরুল

    হাইকোর্টের রায়ে সরকারের আশা-ইচ্ছার প্রতিফলন হয়েছে: মির্জা ফখরুল

    নভেম্বর ২৭, ২০১৮ ১৬:২৯

    দুই বছরের বেশি সাজায় দণ্ডিতরা আপিল চলাকালেও নির্বাচনে অংশ নিতে পারবে না বলে বাংলাদেশ হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনকে ব্যাহত করার জন্য, বিএনপিকে প্রতিহত করার জন্য, জাতীয় ঐক্যফ্রন্টকে প্রতিহত করবার জন্য, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য এই আদেশ দেয়া হয়েছে।”

  • ‘আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

    ‘আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

    নভেম্বর ২৭, ২০১৮ ১২:১৭

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।