• তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

    তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

    জানুয়ারি ৩১, ২০২৬ ১৫:০৭

    ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাঁড়িপাল্লার জন্য কোনো মহিলা যদি ভোট চাইতে যায়, তাঁর কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও তোমরা খুলে নিতে পারো।’

  • এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, জনগণকে দেখে রাখবেন: তারেক রহমান

    এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, জনগণকে দেখে রাখবেন: তারেক রহমান

    জানুয়ারি ৩১, ২০২৬ ১৪:১৬

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম।’

  • জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা: রুহুল কবির রিজভী

    জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা: রুহুল কবির রিজভী

    জানুয়ারি ৩০, ২০২৬ ১২:২৩

    জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

    সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

    জানুয়ারি ২৯, ২০২৬ ১৬:২৬

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

  • শেরপুরের ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার

    শেরপুরের ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার

    জানুয়ারি ২৯, ২০২৬ ১৪:৫৬

    বাংলাদেশের শেরপুরে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

  • অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না: জামায়াতের আমির

    অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না: জামায়াতের আমির

    জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৩৩

    বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়-এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।’

  • শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার

    শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার

    জানুয়ারি ২৯, ২০২৬ ১১:৪৯

    বাংলাদেশের শেরপুরে সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার বলেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

  • নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস

    নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস

    জানুয়ারি ২৭, ২০২৬ ১৬:৫৯

    নির্বাচনি গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যে অভিযোগ তুলেছেন, তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

  • মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, বাংলাদেশের কাছে বিচার দিলাম

    মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, বাংলাদেশের কাছে বিচার দিলাম

    জানুয়ারি ২৭, ২০২৬ ১৩:৪৫

    বাংলাদেশের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করছে। আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।

  • চট্টগ্রামের ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন’

    চট্টগ্রামের ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন’

    জানুয়ারি ২৫, ২০২৬ ১১:১৯

    বাংলাদেশের চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।