-
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও জয়ের গভীর শোক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:৫৯বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই তথ্য বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।
-
খালেদা জিয়ার এত দ্রুত মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী: আসিফ নজরুল
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:০৮বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "খালেদা জিয়াকে প্রহসনমূলক মামলার রায়ে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি খালেদা জিয়ার এত দ্রুত মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার দায়ী।"
-
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
ডিসেম্বর ৩০, ২০২৫ ১০:৪৫বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
-
খালেদা জিয়ার ইন্তেকাল, বাংলাদেশের সর্বত্র গভীর শোকের ছায়া
ডিসেম্বর ৩০, ২০২৫ ০৫:৪৬বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজ (মঙ্গলবার) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বাংলাদেশের সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া।
-
শেষ দিনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৪৯বাংলাদেশের রাজধানী ঢাকার-১৭ আসন থেকে আজ সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
-
কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না: মির্জা ফখরুল
ডিসেম্বর ২৮, ২০২৫ ১২:৩৭বাংলাদেশে কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলনসহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
-
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ড.জাহিদ হোসেন
ডিসেম্বর ২৮, ২০২৫ ০৭:৪৯বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
-
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করব: তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:৪৩দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানী ঢাকার পূর্বাচলে লাখো মানুষের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।"
-
বাংলাদেশে পৌঁছেছেন তারেক রহমান, প্রধান উপদেষ্টাকে ফোন
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:২৯পার্সটুডে- বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
-
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কী করবেন, কোথায় যাবেন
ডিসেম্বর ২৪, ২০২৫ ১৬:৪০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন। দেশে ফেরার পর প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন, সে তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।