-
'বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর'
নভেম্বর ০১, ২০২১ ১২:৪৮আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা বলেছেন, চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। আসলে নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।’
-
'বিএনপি শেকড় থেকে বিচ্ছিন্ন, নির্বাচন বিমুখ'
অক্টোবর ৩০, ২০২১ ১৩:০৫সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের পায়ের নিচে মাটি থাকলে তো তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো।
-
দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ-ফখরুল,জনগণকে সাথে নিয়ে রাজপথ দখল করার আহ্বান কামালের
অক্টোবর ২৯, ২০২১ ১৪:০৯বাংলাদশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো জানিয়েছে, তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, অন্যথায় নয়।
-
নির্বাচনী মাঠ খালি করতে বিএনপিকে মামলায় জড়াচ্ছে সরকার: ফখরুলে দাবির বিষয়ে কাদেরের প্রতিক্রিয়া
অক্টোবর ২৮, ২০২১ ১৫:১৮বাংলাদেশের ক্ষমাতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না,সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, আর খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয় ৷
-
আ. লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে- কাদের
অক্টোবর ২৭, ২০২১ ১৬:৪৫বাংলাদেশের আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেছেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে।
-
'সাম্প্রদায়িক হামলায় ধরা পড়ছে সরকারি দলের লোক আর নাম বলা হচ্ছে বিএনপি নেতাদের'
অক্টোবর ২৭, ২০২১ ১৩:৫৯বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনা পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় সংস্লিষ্ট থাকায় আটক হয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে, যা মানুষ বিশ্বাস করে না।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সরকার-বিএনপি, তারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে-কাদের
অক্টোবর ২৬, ২০২১ ১৪:৫২দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে আয়োজিত বিএনপি’র মিছিলকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির পুর্বঘোষিত বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। আজ বেলা ১১টার পর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
-
অপারেশনের পর আইসিইউতে খালেদা জিয়া: ফখরুল বললেন 'বিদেশে নেওয়া প্রয়োজন'
অক্টোবর ২৫, ২০২১ ১৪:৫৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে আছেন। আজ (সোমবার) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
-
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মী গ্রেফতার, চট্টগ্রামে ১৫ জন রিমান্ডে
অক্টোবর ২৫, ২০২১ ১৩:০৭নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ইসলামীর নেতাসহ আরও ১১ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
-
রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন: মির্জা ফখরুল
অক্টোবর ২৪, ২০২১ ১০:০৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সৃষ্টি করে অস্থিতিশীল করছে দেশকে। যার প্রমাণ রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার।