-
পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ
নভেম্বর ২৯, ২০২০ ১৬:১১ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে গতবছর চাষিরা ৫ টাকা কেজি আলু বিক্রি করলেও এবছর ৪৫ টাকা/৫০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আসলে রাজ্যে গরুর, কয়লা ইত্যাদির যে সিন্ডিকেট চলে তা বন্ধ হয়ে গেছে। কাটমানি আসছে না। সেজন্য গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে। তিনি আজ (রোববার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
নভেম্বর ২২, ২০২০ ১৬:০৭ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’শব্দ তৈরি করেছে : অশোক গেহেলট
নভেম্বর ২০, ২০২০ ১৫:৩৪ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে বিভাজন ঘটাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি 'লাভ জিহাদ' শব্দ তৈরি করেছে। আজ (শুক্রবার) তিনি ওই মন্তব্য করেছেন।
-
কর্ণাটকে শিগগিরি গরু জবাই বন্ধে আইন তৈরি করা হবে : বিজেপি নেতা সিটি রবি
নভেম্বর ২০, ২০২০ ১৫:২৬ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শিগগিরি আইন তৈরি করা হবে বলে সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা সিটি রবি মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেছেন।
-
বিহারে বিজেপির মিছিল থেকে মসজিদে ভাঙচুর: এফআইআর দায়ের, গ্রেফতার ২
নভেম্বর ১৩, ২০২০ ১১:৩৪ভারতের বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি সমর্থকদের বিজয়মিছিলকে কেন্দ্র করে একটি মসজিদে ভাঙচুর ও মুসল্লিদের মারধরের ঘটনা ঘটেছে।
-
‘সংবিধান সম্পর্কে যোগী'র কোনও ধারণা নেই: ‘লাভ জিহাদ’ ইস্যুতে তীব্র কটাক্ষ ওয়াইসি'র
নভেম্বর ০২, ২০২০ ১৭:১৩উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথিত লাভ জিহাদের বিরুদ্ধে আইন করার কথা বলায় এবং ওই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনও ধারণা নেই। আজ (সোমবার) তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে ৩ বিজেপি কর্মী নিহত, মোদির শোক প্রকাশ
অক্টোবর ৩০, ২০২০ ০৯:৪২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলা হামলায় তিন বিজেপি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাত ৮ টা ২০ মিনিট নাগাদ ওয়াই কে পোরা এলাকায় গেরিলারা গুলিবর্ষণ করলে তারা নিহত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই হামলার নিন্দা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
-
পিপলস অ্যালায়েন্স বিজেপিবিরোধী মঞ্চ, জাতীয়তাবিরোধী নয়: ডা. ফারুক আব্দুল্লাহ
অক্টোবর ২৫, ২০২০ ০৮:১৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (শনিবার) বিকেলে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
-
৩৭০ ধারা ফিরিয়ে আনবই, না হলে নির্বাচনে লড়ব না : মেহেবুবা
অক্টোবর ২৪, ২০২০ ১৪:১৬জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী বলেছেন, ৩৭০ ধারা ফিরিয়ে এনেই ছাড়ব, যতদিন তা না হবে নির্বাচনে লড়ব না। গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্য, মধ্য প্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর করার দাবি
অক্টোবর ২২, ২০২০ ১২:৫৭ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী ও বিজেপি নেত্রী ঊষা ঠাকুর মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় বলে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছে জমিয়ত উলামা হিন্দ। মধ্য প্রদেশ জমিয়তের সভাপতি হাজী হারুন ওই দাবি জানিয়েছেন।