-
ব্রিটেনকে চোরাবালিতে নেয়ার চেষ্টা করছেন জন বোল্টন: ইরান
জুলাই ২১, ২০১৯ ১৪:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ব্রিটেনকে চোরাবালিতে টেনে নেয়ার চেষ্টা করছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
-
ব্রিটিশ তেল ট্যাংকার আটকের প্রতি ইরানি সংসদের সমর্থন
জুলাই ২১, ২০১৯ ১৩:২৮ব্রিটিশ তেল ট্যাংকার আটকের প্রতি সমর্থন জানিয়েছে ইরানের জাতীয় সংসদ।
-
পারস্য উপসাগরে উত্তেজনার জন্য দায়ী ট্রাম্প: ব্রিটিশ লেবার পার্টি
জুলাই ২১, ২০১৯ ০৪:১৬বৃটেনের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
-
পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটিশ সরকার
জুলাই ১৭, ২০১৯ ০৫:১৬ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, তারা পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী অবৈধভাবে একটি ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানের সঙ্গে লন্ডনের সম্পর্কে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হলো।
-
ব্রিটিশ জলদস্যুতার জবাব দেওয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা
জুলাই ১৬, ২০১৯ ১২:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সম্প্রতি পরমাণু সমঝোতা জেসিপিওএ'র কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করা হয়েছে এবং নিশ্চিতভাবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
-
উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
জুলাই ১৪, ২০১৯ ২১:০৪চরম নাটকীয়তা ও উত্তেজনা ভরা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। এ নিয়ে টানা তিন আসরে কোনো স্বাগতিক দেশ শিরোপা জয়ের হ্যাটট্রিক করল। এর আগে তিনবারের ফাইনালে রান তাড়া করতে গিয়েই হেরেছিল ইংলিশরা। কিন্তু এবার এই ভুলের পুনরাবৃত্তি হতে দেননি জশ বাটলার-বেন স্টোকরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর বিশ্বকাপে নতুন কোনো দলকে চ্যাম্পিয়ন হতে দেখলো ক্রিকেট বিশ্ব।
-
তেল ট্যাংকারকে মুক্তি না দিলে বিনা জবাবে পার পাবে না ব্রিটেন: ইরান
জুলাই ১৪, ২০১৯ ১৪:২৯ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, জিব্রাল্টার প্রণালীতে আটক তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে মুক্তি না দিলে ব্রিটেনের কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না।
-
ইরানি ট্যাংকার থেকে আরো ২ ক্রু আটক করছে জিব্রাল্টার পুলিশ
জুলাই ১৩, ২০১৯ ০৯:৪৪জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাংকারের আরো দুই ক্রুকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে ট্যাংকারটি আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা।
-
ব্রিটেন আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে: জারিফ
জুলাই ১২, ২০১৯ ১১:৫০ব্রিটেন জিব্রাল্টার প্রণালি থেকে একটি ইরানি সুপার তেল ট্যাংকার আটক করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, এ ঘটনায় প্রমাণিত হয় ব্রিটেন আমেরিকার ওপর নির্ভরশীল। তিনি লেবাননের আল মিয়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।
-
অবিলম্বে ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে হবে: ব্রিটেনের উদ্দেশে মুসাভি
জুলাই ১২, ২০১৯ ১১:৩০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন,জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেল-ট্যাংকার আটকের পক্ষে ব্রিটেনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই। অবিলম্বে ইরানের তেল ট্যাংকার মুক্ত করতে হবে বলে তিনি জোর দাবি জানান।