-
থেরেসা মে'র পদত্যাগ চান ৫০ ভাগ ব্রিটিশ নাগরিক: নতুন জরিপ
জুন ১২, ২০১৭ ১৫:১৪ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসা মে'র সরে দাঁড়ানোর পক্ষে মত দিয়েছেন প্রায় অর্ধেক ব্রিটিশ নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে মে'র নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ দল সংসদে আসন হারানোর কারণে তারা এমনটি চাইছেন বলে মনে করা হচ্ছে।
-
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি: জেরেমি করবিন
জুন ১২, ২০১৭ ০১:৩৩ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে থেরেসা মে’র নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারের পতন হবে। এরপর ব্রিটেনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি জয়ী হবে এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
-
গণ বিক্ষোভের ভয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন না ট্রাম্প!
জুন ১১, ২০১৭ ২১:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে’কে বলেছেন, ব্রিটেনের জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাবেন না। ট্রাম্প আরো বলেন, বিশাল বিক্ষোভ প্রতিবাদ হলে যুক্তরাজ্য সফর করবেন না তিনি।
-
যুক্তরাজ্যের নির্বাচন: ভারত ১২, পাকিস্তান ১২
জুন ০৯, ২০১৭ ১৩:৪১যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন নয় নারীসহ ১২ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জনতার রায়ে ১২ জন সংসদে যাওয়ার সুযোগ লাভ করেন।
-
নির্বাচনে উল্টো ফল পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
জুন ০৯, ২০১৭ ১১:০৭ব্রিটেনের সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে'র নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে থেরেসা মে'র ওপর পদত্যাগের জন্য চাপ বেড়েছে।
-
ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৩ বাংলাদেশি নারীর জয়, শেখ হাসিনার অভিনন্দন
জুন ০৯, ২০১৭ ০৮:৪৩ব্রিটেনের সাধারণ নির্বাচনে আবারো জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
ব্রিটেনে চলছে সংসদ নির্বাচন; ক্ষমতা হারাতে পারেন থেরেসা মে
জুন ০৮, ২০১৭ ১৫:৫১ব্রিটেনের সাধারণ নির্বাচনে আজ (বৃহস্পতিবার) ভোট গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। দেশজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্র খোলা হয়েছে। আজকের নির্বাচনের মধ্যদিয়ে ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন।
-
‘লন্ডনে হামলার জন্য দায়ী ব্রিটিশ পররাষ্ট্র নীতি’
জুন ০৪, ২০১৭ ১২:৫০ব্রিটেনের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য দেশটির পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এমআইসিক্স’র মধ্যপ্রাচ্য নীতিকে দায়ী করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক টন গোসলিং। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ইউরোপে পরমাণু বোমাবাহী বি-৫২ মোতায়েন করছে আমেরিকা
জুন ০২, ২০১৭ ১২:৫৮রাশিয়া সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়াকে সামনে রেখে পরমাণু বোমা বহন করতে সক্ষম বি-৫২ বোমারু বিমান মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ব্রিটেনে এ বিমান মোতায়েন করা হবে এবং সেটা যৌথ মহড়ায় অংশ নেবে।
-
ব্রিটিশ নির্বাচন: জনমত জরিপে এগিয়ে করবিনের লেবার দল
জুন ০২, ২০১৭ ১২:০২ব্রিটিশ সাধারণ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জনমত জরিপে বিরোধী লেবার দল ততই এগিয়ে যাচ্ছে। নতুন এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এর মধ্যে রাজধানী লন্ডনে সব প্রার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে লেবার দলের নেতা জেরেমি করবিনকে।