-
সারের জন্য ভোগান্তিতে কৃষক: জামালপুর ও বগুড়ায় সড়ক অবরোধ
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১৩:০৭বাংলাদেশের কৃষি পঞ্জিকা অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে মধ্য-অক্টোবর পর্যন্ত আমন ধানের মৌসুম। আর এ ধানের চারা রোপণের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত। চারা রোপণকালীন অ-ইউরিয়া সার ব্যবহার করতে হয়। অ-ইউরিয়া সারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সার হচ্ছে এমওপি ও টিএসপি।
-
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১১:০০প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই দিনাজপুরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
-
পিআইবি প্রধান বনজের বিরুদ্ধে সাবেক এসপি বাবুলের মামলার আবেদন
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১০:২৩বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন স্ত্রী হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক এসপি বাবুল আক্তার। পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে তিনি মামলার আবেদনটি করেন।
-
রাহুল গান্ধীকে পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ‘অখণ্ড ভারত’ গড়ার কথা বললেন হিমন্তবিশ্ব শর্মা
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৬:০৫ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি’র উদ্দেশ্যে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ‘অখণ্ড ভারত’ গড়ার কথা বলেছেন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ সঙ্ক্রান্ত মন্তব্য করেন।
-
বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে : প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৫:১৮প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে এবং গত এক দশকে তা আরও জোরদার হয়েছে। গত ৫০ বছরে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পর, উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে।’
-
রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটে ভোট করতে রাজি কমিশন: সিইসি
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৪:১০বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটে ভোট করতে রাজি কমিশন।
-
শেখ হাসিনার ভারত সফরের বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১২:৪৮প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ৫০০ মিলিয়ন ডলারের ভারতীয় ঋণ কার্যকর করার 'গুরুত্বপূর্ণ প্রথম উদ্যোগ' গ্রহণ করেছে বাংলাদেশ ও ভারত।
-
বান্দরবান সীমান্তে আবারো গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:৫৫বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবারুদের আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
ভারত আমাদের বন্ধু, আমরা পরস্পরকে সহযোগিতা করে চলেছি: শেখ হাসিনা
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৬:৫৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ভারত আমাদের বন্ধু। যখনই ভারতে আসি, এটা আমাদের জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা পরস্পরকে সহযোগিতা করে চলেছি।'
-
হাসিনা-জয়শঙ্কর বৈঠক: আঞ্চলিক যোগাযোগে অগ্রাধিকার ঢাকার
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৭:৩৩ভারত সফরের প্রথম দিনেই আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।