• 'সর্বত্র একটি ত্রাসের সৃষ্টি  করে অবৈধ সরকার ক্ষমতায় টিকে রয়েছে'

    'সর্বত্র একটি ত্রাসের সৃষ্টি করে অবৈধ সরকার ক্ষমতায় টিকে রয়েছে'

    এপ্রিল ২০, ২০২২ ১১:৫২

    বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারকে “ফ্যাসিস্ট সরকার” আখ্যায়িত করে আভিযোগ করেছেন, ক্ষমতায় থাকার বড় কৌশল হচ্ছে গোটা সমাজে, গোটা রাষ্ট্রে একটি ভীতির ত্রাসের সঞ্চার করা, সব দিক দিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ আওয়ামী লীগ সরকার সেভাবেই এখন পর্যন্ত ক্ষমতায় টিকে রয়েছে।

  • 'দানবীয় সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য করতে হবে'

    'দানবীয় সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য করতে হবে'

    এপ্রিল ১৯, ২০২২ ১৩:৪৮

    সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন মন্তব্য করেন।

  • নিউমার্কেটে আবারও সংঘর্ষ, ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা

    নিউমার্কেটে আবারও সংঘর্ষ, ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা

    এপ্রিল ১৯, ২০২২ ১২:১১

    ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংষর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত

    নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত

    এপ্রিল ১৯, ২০২২ ০৭:২১

    বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ (মঙ্গলবার) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

  • নির্বাচনে অংশ নিতে কোনো দলকে ফোর্স করা সম্ভব না: সিইসি

    নির্বাচনে অংশ নিতে কোনো দলকে ফোর্স করা সম্ভব না: সিইসি

    এপ্রিল ১৮, ২০২২ ১২:৩৬

    বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, সে বিষয়ে ফোর্স করা সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

  • ২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত ‘অচল' হতে পারে ঢাকা: যাত্রী কল্যণ সমিতি

    ২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত ‘অচল' হতে পারে ঢাকা: যাত্রী কল্যণ সমিতি

    এপ্রিল ১৭, ২০২২ ১৩:৪৭

    বাংলাদেশে আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আর তাই যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

  • শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগ ডে'র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট

    শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগ ডে'র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট

    এপ্রিল ১৭, ২০২২ ১৩:৩৩

    ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডিজে পার্টি, বুলিং, নগ্নতা, অশ্লীলতা, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড’ বন্ধে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট।

  • উজানের ঢলে সিরাজগঞ্জে ৭'শ একর জমির ফসল পানির নীচে

    উজানের ঢলে সিরাজগঞ্জে ৭'শ একর জমির ফসল পানির নীচে

    এপ্রিল ১৬, ২০২২ ১৬:৫৩

    উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে নদীর তীরবর্তী পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৭’শ একর জমির কালো বোরো ধানসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অসময়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে করে নদীপাড়ের মানুষের মধ্যে দারুন আতঙ্ক বিরাজ করছে।

  • রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়: বিএনপি

    রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়: বিএনপি

    এপ্রিল ১৬, ২০২২ ১৬:০০

    বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশে মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক নিপীড়নের যে ভয়াবহ চিত্র মার্কিন পররাষ্ট দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তা বিএনপিসহ বিরোধী দলের এতদিনের অভিযোগের সত্যতাইকেই প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

  • বঙ্গোপসাগরে কয়লা বোঝাই জাহাজ ডুবি: ১১ জন ক্রু নিখোঁজ

    বঙ্গোপসাগরে কয়লা বোঝাই জাহাজ ডুবি: ১১ জন ক্রু নিখোঁজ

    এপ্রিল ১৬, ২০২২ ১৩:৫৮

    নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ১১ জন ক্রু নিখোঁজ রয়েছেন।