বঙ্গোপসাগরে কয়লা বোঝাই জাহাজ ডুবি: ১১ জন ক্রু নিখোঁজ
নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ১১ জন ক্রু নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন গণ মাধ্যমকে জানিয়েছেন, ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি সজল তন্ময়-২ নামের এ জাহাজটি ডুবে যায়। তবে ঠিক কখন এই জাহাজ ডুবির ঘটনা ঘটে, এ ব্যাপারে কেউ সঠিক কোনো তথ্য জানাতে পারেনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে এ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি এবং ডুবে যাওয়া জাহাজের সন্ধান মেলেনি।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজও কাজ শুরু করেছে। এ ছাড়া কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। সাহর উত্তাল থাকার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ /১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।