গাড়িটিতে ১০০ কেজিরও বেশি বিস্ফোরক ছিল
হাইফায় গাড়ি-বোমা বিস্ফোরণ; ১ ইসরায়েলি নিহত?
জুন ৩০, ২০২৬ ২১:০৩ Asia/Dhaka
-
হাইফায় গাড়ি-বোমা বিস্ফোরণ
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলের হাইফায় বিস্ফোরক বা বোমা ভর্তি একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় একজন ইসরায়েলি নিহত হয়েছে বলে কোনও কোনও ইসরায়েলি সূত্র খবর দিয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি বলে ইসরায়েলি সূত্র দাবি করেছে। একটি ইসরায়েলি সূত্র বলেছে, এটি কোনো দূর্ঘটনা নয় বরং অপরাধী তৎপরতা।
খুব জোরালো শব্দে বিস্ফোরণের পর গাড়িটিতে ব্যাপকভাবে আগুন জ্বলতে দেখা গেছে বলে এ সংক্রান্ত ভিডিওগুলোতে দেখা গেছে। গাড়িটিতে ১০০ কেজিরও বেশি বিস্ফোরক ছিল বলে কোনও কোনও সূত্র জানিয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ