ল্যাভরভ: পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i160906-ল্যাভরভ_পশ্চিমাদের_একতরফা_নীতির_বিরুদ্ধে_দৃঢ়_অবস্থানে_থাকবে_রাশিয়া
পার্সটুডে— রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে নিজেদের লক্ষ্য অর্জনে পশ্চিমা দেশগুলো চাপ, ব্ল্যাকমেইল ও একতরফা নিষেধাজ্ঞার আশ্রয় নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া তার মিত্রদের সঙ্গে এ ধরনের প্রবণতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।
(last modified 2026-06-30T12:29:27+00:00 )
জুন ৩০, ২০২৬ ১৬:৫০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

পার্সটুডে— রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে নিজেদের লক্ষ্য অর্জনে পশ্চিমা দেশগুলো চাপ, ব্ল্যাকমেইল ও একতরফা নিষেধাজ্ঞার আশ্রয় নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া তার মিত্রদের সঙ্গে এ ধরনের প্রবণতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ রাশিয়ান ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো জাতিসংঘ সনদ লঙ্ঘন করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের চাপ ও ব্ল্যাকমেইলের পদ্ধতি ব্যবহার করছে।

তিনি বলেন, এসব পদ্ধতির মধ্যে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা থেকে শুরু করে প্রকাশ্য সামরিক আগ্রাসন পর্যন্ত রয়েছে। লাভরভ আরও বলেন, বিশ্বের বহু সমমনা দেশের সঙ্গে রাশিয়া এসব বিপজ্জনক প্রবণতার মোকাবিলায় কাজ চালিয়ে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের নীতিমালা আরও শক্তিশালী করতে রাশিয়া ও তার মিত্ররা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এর আগে জি–৭ নেতারা এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেন, রাশিয়ার অর্থনীতির ওপর চাপ আরও বাড়াতে দেশটির তেল ও গ্যাস খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করা হবে। একই সঙ্গে ইউক্রেনকে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা প্রদান করা হবে। এদিকে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, জি–৭ নেতারা তাদের প্রকাশিত বিবৃতিতে রাশিয়ার অর্থনীতির ওপর চাপ বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।#

পার্স টুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।