-
ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল: ১২ সদস্যের পদত্যাগের পর ৪৩ মন্ত্রীর শপথ
জুলাই ০৭, ২০২১ ২০:১৮দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার দুই বছরের বেশি সময় পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশটির স্বাস্থ্য, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ অন্তত ১২ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠেকাতে মন্ত্রিসভায় এই রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: জয়ের নায়ক গোলরক্ষক মার্টিনেজ
জুলাই ০৭, ২০২১ ০৫:১১কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে যায়। আর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির দল।
-
এ যেন যুদ্ধাক্রান্ত কোনো দেশ; যুক্তরাষ্ট্রে ৩ দিনে গুলিতে নিহত ১৫০
জুলাই ০৬, ২০২১ ১৩:২০মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মাত্র ৭২ ঘণ্টায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, গত শুক্র থেকে রোববার- এই তিন দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চার শতাধিক গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
-
রামনাথ-মোদি-মমতার জন্য বাংলাদেশের সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা
জুলাই ০৪, ২০২১ ১৪:৫৭ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।
-
৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত ফিলিপাইনের সামরিক বিমান, নিহত ১৭
জুলাই ০৪, ২০২১ ১১:৪৫ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রানওয়ে মিস করায় ৯২ আরোহী নিয়ে একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে।
-
ভারতের করোনা পরিস্থিতি
জুলাই ০৩, ২০২১ ১১:৪৪ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এরমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।
-
কানাডায় গরমে মৃত্যু ৫ শতাধিক: বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই
জুলাই ০২, ২০২১ ১৪:২২কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় আড়াইশ' লোকের।
-
গাজায় আবারও দখলদার ইসরাইলের বিমান হামলা
জুলাই ০২, ২০২১ ১৩:২২ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
-
আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ছাড়ল আগ্রাসী মার্কিন সেনারা
জুলাই ০২, ২০২১ ১২:৩৩আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের ওপর গুলি
জুলাই ০২, ২০২১ ১২:০২উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ভাসছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। কিন্তু পথিমধ্যে লিবীয় কোস্টগার্ডের সামনে পড়ে তারা। এসময় লিবীয় বাহিনী তাদের দিকে গুলি ছোড়ে, নৌকায় ধাক্কা মারার চেষ্টা করে।