-
ইয়াসের প্রভাবে লন্ডভন্ড ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল
মে ২৭, ২০২১ ১০:৪০ঘূর্ণিঝড় ইয়াস বড় আকার ধারণ করতে না পারলেও ক্ষতি করে গেল ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলের। এর প্রভাবে দুই রাজ্যের উপকূলের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে ফসলের খেত। আর নিহত হয়েছেন চারজন। ওডিশায় মারা গেছেন তিনজন, আর পশ্চিমবঙ্গে মারা গেছেন একজন।
-
মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি: হামাস
মে ২৭, ২০২১ ০৫:৫৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তারা গাজা থেকে ইসরাইল অভিমুখে মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন। তিনি গতকাল (বুধবার) গাজায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে।
-
ফিলিস্তিনি শহীদের সদ্য বিবাহিত স্ত্রীর আর্তনাদ
মে ২৬, ২০২১ ১০:৪০ফিলিস্তিনে আরো দু'জন যুবক শহীদ হয়েছেন। ফিলিস্তিনি এ শহীদের মধ্যে একজন ছিলেন সদ্য বিবাহিত। আর তাদের মাত্র গত দু'সপ্তাহ আগে আংটি পরানো হয়। এ পর্যন্ত ইসরাইলি হামলায় শহীদ হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়।
-
ইসরাইলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ: গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র
মে ২৬, ২০২১ ১০:৩৩গাজায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ বিরতি ঘোষণার চারদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন গতকাল ইসরাইল সফরে এসেছেন। তেলআবিব পৌঁছে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর এরপর জর্দান সফরে যাবেন বলে কথা রয়েছে।
-
ফিলিস্তিনি শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
মে ২৫, ২০২১ ১৪:০১ইসরাইলি হামলায় শহীদ হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। আজ বহু ফিলিস্তিনি একজন শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরো ১৯১০ ফিলিস্তিনি। ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।#
-
ইরানের সামরিক বাহিনীর বিশাল যুদ্ধ মহড়া শুরু
মে ২৫, ২০২১ ১৩:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে। এ মহড়ায় ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।
-
লেবাননে ফিলিস্তিনিদের বিজয়ে আনন্দ মিছিল
মে ২৪, ২০২১ ১৩:১০বহু দেশের মত লেবাননের জনগণও ফিলিস্তিনিদের এ বিজয়ে আনন্দ মিছিল করেছে।
-
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মোহাম্মাদপুরে বিক্ষোভ মিছিল
মে ২২, ২০২১ ১৫:২৯ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানীর মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। হোসাইনি ট্রাস্ট এই কর্মসূচি পালন করে।
-
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির বিক্ষোভ মিছিল
মে ২২, ২০২১ ১৩:১৮ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
-
নতুন ড্রোন উন্মোচন করল ইরান; নাম 'গাজা'
মে ২১, ২০২১ ১২:০৮ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (শুক্রবার) বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে। এর নাম দেওয়া হয়েছে 'গাজা'। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে।