-
ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
মে ২২, ২০২০ ০৬:৫৬কারাকাসের বিরুদ্ধে আমেরিকার উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ সত্ত্বেও ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
-
ইরানি ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন হুমকির ব্যাপারে প্রতিবাদলিপি দিল তেহরান
মে ২১, ২০২০ ০২:১৪ভেনিজুয়েলাগামী ইরানের তেল ট্যাংকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে হুমকি আমেরিকা দিয়েছে সে ব্যাপারে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক সংস্থা আইএমও'কে চিঠি দিয়েছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ এ খবর জানিয়েছেন।
-
‘নির্বোধের মতো আচরণ করলে অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেয়া হবে’
মে ২০, ২০২০ ০০:৪১ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির ভেনিজুয়েলাগামী জাহাজ চলাচলে আমেরিকার পক্ষ থেকে বিঘ্ন সৃষ্টি করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করবে। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার রুশ ভাষায় প্রকাশিত একটি টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
এগিয়ে যাচ্ছে ইরানের তেল ট্যাংকার; ওয়াশিংটনের হুমকি: তেহরানের পাল্টা প্রতিক্রিয়া
মে ১৯, ২০২০ ১১:৫৪মার্কিন কর্মকর্তারা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে ইসলামি ইরানের কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন।
-
আমেরিকাকে লজ্জা দেয়ার চেষ্টা করছে ইরান ও চীন: জন বোল্টন
মে ১৯, ২০২০ ০০:৫৭সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আমেরিকাকে লজ্জা দেয়ার জন্য ইরান ও চীন সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আমেরিকার স্থানীয় সময় গতকাল (সোমবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
আমেরিকার মোকাবেলায় ইরান সবচেয়ে খারাপ দৃশ্যপটের জন্যও প্রস্তুত: মুখপাত্র
মে ১৮, ২০২০ ১৬:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ভেনিজুয়েলাগামী তেল ট্যাংকারকে কেন্দ্র করে বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমেরিকা সবচেয়ে খারাপ অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরান এবং ভেনিজুয়েলার মধ্যকার সম্পর্ক অন্য দেশের মাথাব্যথার প্রয়োজন নেই।
-
ভেনিজুয়েলাগামী ট্যাংকার আটক হলে কঠিন জবাব দেওয়া হবে: ইরান
মে ১৮, ২০২০ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার গোটা বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে চায়। বিশ্বে নৈরাজ্য সৃষ্টিই তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
‘আমেরিকা ক্যারিবিয়ান সাগরে সমস্যা সৃষ্টি করলে ফল ভালো হবে না’
মে ১৮, ২০২০ ০১:০৯আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকারের সুরক্ষা দেবে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তি
মে ১৭, ২০২০ ০৮:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার টন গ্যাসোলিন রপ্তানি করছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায়। ইরানের তেল রপ্তানির পুরো কার্যক্রমকে মূলত সুরক্ষা দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
-
‘ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে কারো অনুমতি নেবে না ইরান’
মে ১৭, ২০২০ ০০:৫০ইরান বলেছে, বিশ্বের দু’টি স্বাধীন দেশ ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ব্যবসা-বাণিজ্য পুরোদমে চলবে এবং এ বিষয়ে কারো নাক গলানোর প্রয়োজন নেই। ইরানের একটি তেলবাহী ট্যাংকার ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করেছে তেহরান।