-
কর্মসংস্থান প্রদানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ব্যর্থ
সেপ্টেম্বর ২০, ২০২১ ২০:১৭ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কর্মসংস্থান প্রদানে ব্যর্থতার অভিযোগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করেছে। গতকাল (সোমবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসংস্থান প্রদানে রাজ্য সরকারের ব্যর্থতার ফলেই রাজ্যের শ্রমিকরা ভিনরাজ্যে অমানবিক পরিস্থিতির মধ্যে কাজ করে বাঁচার চেষ্টা করছে।
-
উত্তর প্রদেশে গত ৪ বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৪:০৫ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (‘মিম’) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে গত ৪ বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি। উত্তর প্রদেশে ২০১৯ সালের ‘এনসিআরবি’ তথ্যে প্রকাশ, এক হাজারেরও বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তিনি আজ (সোমবার) গুজরাটে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
দিল্লিতে ‘হজ হাউস’ নির্মাণে বিবাদ: খাপ পঞ্চায়েতের দাবি, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় হজ হাউস গ্রহণযোগ্য নয়
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৩৯ভারতের রাজধানী দিল্লিতে দ্বারকার ভরতলা গ্রামে হজ হাউসের জন্য জমি বরাদ্দের বিরুদ্ধে ৩৬০ টি গ্রামের খাপ পঞ্চায়েত প্রতিবাদে নেমেছে। খাপ পঞ্চায়েত স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিন্দু জনসংখ্যার মধ্যে ‘হজ হাউস’ গ্রহণযোগ্য নয়। খাপ পঞ্চায়েতের দাবিকে সঠিক মনে করে দিল্লি বিজেপিও তাদের সমর্থনে এগিয়ে এসেছে। হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।
-
কেরালা হয়ে উঠছে 'আফগানিস্তান', দ্রুত তালেবানিকরণ ঘটছে: কেজে আলফনস
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:৫৭ভারতে বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস বলেছেন, এলডিএফ এবং ইউডিএফের নেতারা কেরালায় মৌলবাদ ছড়াচ্ছেন। তিনি বলেন, কেরালায় তালেবানের মতো পরিবেশ তৈরির চেষ্টা চলছে। হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
-
হিন্দুদের সুরক্ষার জন্য আমরা গান্ধিকেও ছাড়িনি: হিন্দু মহাসভা
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:২৬ভারতে হিন্দু মহাসভার এক নেতা বিজেপিশাসিত কর্ণাটকে বিতর্কিত বিবৃতিতে বলেছেন হিন্দুদের রক্ষা করার জন্য, আমরা গান্ধিকেও ছাড়িনি। হিন্দি গণমাধ্যম ‘হিন্দুস্তান’ জানিয়েছে, ধর্মেন্দ্র নামে হিন্দু মহাসভার ওই নেতা শনিবার ম্যাঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
‘এলএসি’তে সঙ্কট: ৫ বছরে কোটি কোটি টাকা খরচ হলেও লাদাখের বড় প্রকল্প ব্যর্থ
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:১২ভারতে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ভারতীয় ও চীনা সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। এমন সময়ে, আধাসামরিক বাহিনী ‘আইটিবিপি’ জওয়ানদের জন্য ‘সর্ব-আবহাওয়া নিয়ন্ত্রণ সীমান্ত ফাঁড়ি’ তৈরি করা হচ্ছিল ওই অঞ্চলে পাহারা দেওয়ার জন্য। কিন্তু পাঁচ বছরে কয়েক কোটি টাকা খরচ করার পরে, এখন লাদাখের এই বড় প্রকল্পটি ব্যর্থ হয়েছে। গতকাল (রোববার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
-
উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৬:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
-
বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, ভারতে আর থাকবে না: ফিরহাদ হাকিম
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৪:২১ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না।’তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
ইস্তফা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিং
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৪:৩০ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। আজ (শনিবার) বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন অমরিন্দর সিং।
-
পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ সদস্য যোগ দিলেন তৃণমূলে, কটাক্ষ কংগ্রেসের
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আজ (শনিবার) আসানসোল কেন্দ্রের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও ডেরেক ও’ ব্রায়েন এমপি’র উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।