-
কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক, যুবক গ্রেফতার
আগস্ট ০৮, ২০২১ ১৩:১০শ্রোতা/পাঠক! ৮ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, বিজেপি সরকারের পতনের পরে তা শেষ হবে : কুণাল ঘোষ
আগস্ট ০৭, ২০২১ ১৫:০২ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এটা শেষ হবে বিজেপি সরকারের পতন ঘটিয়ে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার যেদিন শপথ নেবে।’ আজ (শনিবার) বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা-নেত্রীরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানানোর সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত
আগস্ট ০৭, ২০২১ ১৪:০০প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। আজ (শনিবার) ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে সেগুলো বাংলাদেশের বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এভাবে ধাপে ধাপে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স যাওয়ার কথা আছে। আজই তার প্রথম চালান বাংলাদেশে গেছে।
-
নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী আমেরিকা
আগস্ট ০৭, ২০২১ ০৪:১৩ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।
-
পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন: প্রশ্ন তৃণমূলের
আগস্ট ০৬, ২০২১ ১৪:৪৬ভারতে ইহুদিবাদী ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন কেন- এ প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (শুক্রবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় ও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি যৌথভাবে ওই প্রশ্ন তোলেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
আগস্ট ০৬, ২০২১ ১৪:২০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) রাজৌরি জেলার থানামান্ডি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
-
'কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে'
আগস্ট ০৫, ২০২১ ১৪:৩৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি : অখিলেশ যাদব
আগস্ট ০৫, ২০২১ ১৪:২৭ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে এবার আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী লক্ষনৌয়ে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতীয় নির্যাতনের নিন্দা জানালেন ইমরান খান ও পাক সেনাপ্রধান
আগস্ট ০৫, ২০২১ ১৩:১২ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে অধিকৃত কাশ্মীরি জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালানোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একই সঙ্গে তারা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
-
দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত
আগস্ট ০৪, ২০২১ ১৬:৩৯দক্ষিণ চীন সাগরে ভারত কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই পদক্ষেপকে নয়াদিল্লি মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা বলে দাবি করেছে।