-
চীন আমাদের জমি দখল করলেও প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন: ওয়াইসি
জানুয়ারি ২২, ২০২১ ০৯:০৯ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন। গতকাল (বৃহস্পতিবার) ওয়াইসি’র ওই মন্তব্য করেছেন।
-
ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা ৪/৫ লাখ রোহিঙ্গা: পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির অভিযোগ
জানুয়ারি ২১, ২০২১ ১৬:৫৮ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা ৪/৫ লাখ রোহিঙ্গার নাম থাকার অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিন আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ওই অভিযোগ করে বিষয়টিতে নজর দিতে বলেছেন।
-
পুণেতে করোনার টিকা কোভিশিল্ডের কারখানায় আগুন লেগে ৫ জনের মৃত্যু
জানুয়ারি ২১, ২০২১ ১৬:২১ভারতের মহারাষ্ট্রের পুনেতে করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটউটে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুণের জেলা প্রশাসক এই খবর নিশ্চিত করেছেন।
-
ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করল বাংলাদেশ
জানুয়ারি ২১, ২০২১ ১২:৪০ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই ভ্যাকসিন ডোজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
-
"সরকার কী ‘চীনা গ্রামে’ বুলডোজার চলাবে, না স্বেচ্ছাচারিতা সহ্য করবে?": প্রশ্ন শিবসেনার
জানুয়ারি ২১, ২০২১ ১১:২৩ভারতে শিবসেনার মুখপত্র 'সামানা'র সম্পাদকীয়তে অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা অনুপ্রবেশের সংবাদকে বেদনাদায়ক বলে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে অরুণাচলে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল উদ্বেগই বাড়িয়ে তুলবে না, বিরক্তিও বাড়িয়ে তুলবে।
-
ভারতের দেওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছেছে
জানুয়ারি ২১, ২০২১ ০৯:৩৫ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০ লাখ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। টিকাবাহী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে দুটি ফ্রিজার ট্রাকে করে টিকা নিয়ে রাখা হবে তেজগাঁওয়ে ইপিআই স্টোরেজে।
-
পশ্চিমবঙ্গে রাজনৈতিক মিছিল থেকে গুলি মারার স্লোগানে বিতর্ক
জানুয়ারি ২০, ২০২১ ১৭:৫৭ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক মিছিল থেকে গুলি মারার স্লোগান ওঠায় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
কাল আসছে ৩৫ লাখ করোনার টিকা: আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য
জানুয়ারি ২০, ২০২১ ১৭:৩৮ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে বাংলাদেশে আসছে।
-
অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে ৬ দলের মহাজোট করল কংগ্রেস
জানুয়ারি ২০, ২০২১ ১৬:০৪ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজ্যে বিজেপি বিরোধী ওই মহাজোটের ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব।
-
ভারতের অরুণাচল প্রদেশে চীনা বসতি স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী
জানুয়ারি ১৯, ২০২১ ১৫:৫৫ভারতের অরুণাচল প্রদেশে চীনা বসতি স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন- দেশের মাথা নত হতে দেব না।’ একইসঙ্গে কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইটবার্তায় লিখেছেন, ‘মোদীজি ৫৬ ইঞ্চির বুক কোথায় গেল?’