-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, রাষ্ট্রপতির কাছে নালিশের প্রস্তুতি
অক্টোবর ১১, ২০১৯ ১৪:৪৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ওই দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর প্রেসিডেন্টের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।
-
গান্ধীজির অহিংসার বাণী নিয়ে চলব, কারও উপদেশের দরকার নেই: মমতা
অক্টোবর ০২, ২০১৯ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা গান্ধীজির অহিংসার বাণী নিয়ে চলব, কারও নতুন করে উপদেশ দেয়ার দরকার নেই।’ ভারতের জাতিরজনক মোহনদাস করমচাঁদ গান্ধীর একশ’ পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে আজ (বুধবার) বিকেলে কোলকাতায় এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
বাংলা থেকে কোনো মানুষকে কেউ তাড়িয়ে দিতে পারবে না: মমতা
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১৫:৫৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা থেকে কোনো মানুষকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। তিনি আজ (মঙ্গলবার) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা বীরসিংহ গ্রামে তাঁর জন্মের দুইশত বর্ষের অনুষ্ঠানের সূচনা বক্তব্য ওই মন্তব্য করেন।
-
বাংলায় কোনোদিনই ওরা এনআরসি করতে পারবে না: মমতা
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:৩৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র আতঙ্কে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে, এই লজ্জা ঢাকার জায়গা নেই! তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী মুসলিমদের’ জন্যই এনআরসির প্রয়োজন: দিলীপ ঘোষ
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৭:৩৯ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই এনআরসির প্রয়োজন আছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই: অমিত শাহ'র সঙ্গে বৈঠকের পর মমতা
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র প্রয়োজন নেই। অসমে যাদের নাম বাদ গেছে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন।
-
চন্দ্রযান-২ অভিযানে ব্যর্থতার জন্য মমতাকে দায়ী করলেন বিজেপি নেতা
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৮:৩৯ভারতের চন্দ্রযান-২ কর্মসূচির ব্যর্থতা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী বাগড়া দেয়ার জন্য ব্যাপারটা কেঁচিয়ে গেল। কোনও ভালো তা উনি চান না। সব ব্যাপারেই উনি বাগড়া দেন। ঠাকুর ওনাকে সুবুদ্ধি দিক। ৩৭০ ধারা তুলে দেয়ায় ওখানে কষ্ট, তিন তালাক তুলে দিলে ওনার কষ্ট, চন্দ্রযান পাঠালেও ওনার কষ্ট! ওনার কিসে আনন্দ সেটা এখনও বোঝা গেল না।’
-
এনআরসির জাঁতাকলে পড়ে যারা ভুগছে তাদের জন্য খারাপ লাগছে: মমতা
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৪:৫৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রকৃত ভারতীয় যাতে এনআরসি থেকে বাদ না পড়ে, তা কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে। অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ পড়ায় মমতা তার তীব্র সমালোচনা করেন।
-
কাশ্মীরের মানুষের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে: মমতা
আগস্ট ১৯, ২০১৯ ১৫:৫৬কাশ্মীরের মানুষের অধিকার সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মমতা ওই মন্তব্য করেন।
-
মমতা নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না: অধীর চৌধুরী
জুলাই ২১, ২০১৯ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস এমপি অধীর চৌধুরী বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন নিরপেক্ষ করবেন- এটা আমি বিশ্বাস করি না। আজ (রোববার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম বা ইলেকট্রনিক ভোট যন্ত্রের পরিবর্তে ব্যালটে নির্বাচনের যে দাবি জানিয়েছেন সে সম্পর্কে অধীর বাবু ওই মন্তব্য করেছেন।