-
অবিলম্বে প্রেস টিভির সাংবাদিককে মুক্তি দিন: আমেরিকাকে জারিফ
জানুয়ারি ১৭, ২০১৯ ০২:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকায় বিনা অভিযোগে আটক ইরানের প্রেস টিভি’র নারী সাংবাদিক মার্জিয়া হাশেমিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই গ্রেফতারের ঘটনাকে ‘রাজনৈতিক চালবাজি’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান।
-
এই সেই পোল্যান্ড যাকে একদিন ইরান রক্ষা করেছিল: জারিফ
জানুয়ারি ১২, ২০১৯ ০২:৩০আমেরিকার ইরান-বিরোধী সম্মেলনের স্বাগতিক দেশ হতে সম্মত হওয়ায় পোল্যান্ডের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, “পোল্যান্ডের এই কলঙ্ক কখনো মুছে যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পোল্যান্ডকে ইরান রক্ষা করেছিল সেই দেশটি আজ ইরান-বিরোধী সার্কাস মঞ্চস্থ করতে যাচ্ছে।”
-
আমেরিকার সেনা মোতায়েনের অর্থ গোলযোগ তৈরি হওয়া: জারিফ
জানুয়ারি ১১, ২০১৯ ০২:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বলেছেন, আমেরিকা বিশ্বের যেখানেই সেনা মোতায়েন করেছে সেখানেই বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি হয়েছে। ‘আমেরিকা যখনই সৈন্য প্রত্যাহার করে তখনই গোলযোগ তৈরি হয়’ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন জারিফ।
-
মার্কিন হুমকি সত্ত্বেও অ্যারোস্পেস কর্মসূচি চলবে: ইরান
জানুয়ারি ১০, ২০১৯ ০৫:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও তার দেশের অ্যারোস্পেস বা মহাকাশ গবেষণা কর্মসূচি চলবে। আন্তর্জাতিক কোনো আইনে এই ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।
-
ভারত সফরকে ‘গঠনমূলক ও ফলপ্রসু’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০১৯ ০৪:৩৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার তিনদিনের ভারত সফরকে গঠনমূলক বলে মন্তব্য করেছেন। তিনি বুধবার রাতে নয়াদিল্লি থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করার সময় এক টুইটার বার্তায় তার এ প্রতিক্রিয়া জানান।
-
আমেরিকার ইরান-আতঙ্ক ছড়ানোর নীতির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
জানুয়ারি ০৯, ২০১৯ ১৪:১০"আমেরিকা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাস্তব দৃষ্টিভঙ্গি অনুসরণের পরিবর্তে উস্কানিমূলক নীতি গ্রহণ ও ইরান-আতঙ্ক ছড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।" ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।
-
সন্ত্রাসবাদের দায় থেকে ইউরোপ মুক্তি পেতে পারে না: ইরান
জানুয়ারি ০৯, ২০১৯ ০৯:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানকে অভিযুক্ত করার মাধ্যমে কুখ্যাত মুজাহিদিনে খালক গোষ্ঠীর সন্ত্রাসীদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়ার দায় থেকে ইউরোপ মুক্তি পাবে না।
-
আপনি অন্ধ হলে 'ভি আর গ্লাস’ অর্থহীন: বোল্টনকে জারিফ
জানুয়ারি ০৮, ২০১৯ ১১:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে লক্ষ্য করে বলেছেন, আপনি অন্ধ হলে ‘ভারচুয়াল রিয়েলেটি গগলস’ পরা অর্থহীন।
-
ইরান সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে: জারিফ
ডিসেম্বর ৩০, ২০১৮ ১২:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সমর্থন দিয়ে যাবে।
-
চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে ইরান: জারিফ
ডিসেম্বর ৩০, ২০১৮ ০২:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে তার দেশ। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা’র সঙ্গে এক সাক্ষাতে ইরানের এই সমর্থন ঘোষণা করেন।