-
আমেরিকার সেই বিশ্বনন্দিত প্রতিবাদীর বিশ্ববিদ্যালয়ে সমঝোতা চুক্তি; ইসরাইল থেকে পুঁজি প্রত্যাহারের চিন্তা
মে ১৪, ২০২৪ ১৬:১২যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিয়া'য় অবস্থিত এভারগ্রিন স্টেট কলেজের বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ভিত্তিতে 'ফিলিস্তিনি ভূমি দখল' থেকে যেসব কোম্পানি লাভবান হচ্ছে সেগুলো থেকে পুঁজি প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনার কথা রয়েছে।
-
রাফায় ইসরাইলি আগ্রাসনের কারণে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হয়েছে
মে ১৪, ২০২৪ ১৫:১৩কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের ব্যাপারে যে পরোক্ষ আলোচনা চলছিল তা সীমান্তবর্তী রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসনের কারণে বন্ধ হয়ে গেছে।
-
ইসরাইলের নিরাপদ জোনের দাবি মিথ্যা, গাজার কোথাও নিরাপদ স্থান নেই
মে ১৩, ২০২৪ ১০:৩৯জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ জোন প্রতিষ্ঠার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করছে তা মিথ্যা। সংস্থাটি বলছে, প্রকৃত সত্য হলো এই যে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার কোথাও কোনো নিরাপদ এলাকা নেই।
-
রাফায় স্থল অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না: ব্লিঙ্কেনের উপলব্ধি
মে ১৩, ২০২৪ ০৬:৪০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালিয়েও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। আর সেক্ষেত্রে গোটা উপত্যকায় নৈরাজ্য দেখা দেবে।
-
রাফায় আগ্রাসন চালিয়ে হামাসকে পরাজিত করা যাবে না: হোয়াইট হাউজ
মে ১০, ২০২৪ ১৪:২৫গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় পূর্ণ-মাত্রার আগ্রাসন চালিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করা যাবে না বলে নিজের উপলব্ধির কথা জানিয়েছে মার্কিন সরকার।
-
রাফা আগ্রাসনে সত্ত্বেও ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করবে না ব্রিটেন
মে ১০, ২০২৪ ১৩:৫০গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় বড় ধরনের হামলা চালালেও ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার দেয়া এক বক্তৃতায় এ প্রত্যয় জানান।
-
রাফায় গণহত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মে ১০, ২০২৪ ১২:৫৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাইলের ভয়াবহ সন্ত্রাসবাদ ও গণহত্যা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরেকটি মানবিক বিপর্যয় দেখা দেবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করছে আমেরিকা: ওয়াশিংটনের দাবি
মে ০৯, ২০২৪ ০৯:৫৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।
-
আলোচনাকে রাফাহ আগ্রাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরাইল
মে ০৯, ২০২৪ ০৬:১১ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করছে যাতে তারা এই আলোচনার আড়ালে ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাতে পারে।
-
'রাফাহ'য় ইসরাইলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি করছে'
মে ০৮, ২০২৪ ০৮:৪৭ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালানোর মধ্যদিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।