-
মোশতাকের মন্ত্রিসভার ২২ জনই ছিলেন বাকশালের নেতা: রিজভী
আগস্ট ২৯, ২০২০ ১৩:০১বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, এ দেশের মানুষ সত্তরের নির্বাচনে যে কারণে আওয়ামী লীগকে সমর্থন করেছিল তার প্রত্যেকটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে দলটি। স্বাধীনতার সবচেয়ে বড় স্বপ্ন হলো গণতন্ত্র সেটাকে তারাই হত্যা করেছে। আওয়ামী লীগের ইতিহাসে আছে একদলীয় বাকশাল, রক্ষীবাহিনী-লালবাহিনীর নির্যাতন, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিচারবহির্ভূত হত্যা, দুর্ভিক্ষ, রিলিফ চুরি।
-
দেশে অলিখিত বাকশাল চলছে: রিজভী
আগস্ট ২৮, ২০২০ ১২:৫৪বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটি ভয়ঙ্কর অসুস্থ পরিবেশের মধ্যে আছি। সুস্থ গণতন্ত্র নেই বলে আমাদেরকে নানাভাবে নানা কৌশলে কথাগুলো বলতে হচ্ছে।
-
১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডে জিয়া ও তারেক জড়িত- কাদের; বিএনপির পাল্টা প্রতিক্রিয়া
আগস্ট ২৪, ২০২০ ১৫:০৭বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে বিএনপি'র প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের সম্পৃক্ততার অভিযোগ করে বলেছেন, জিয়াউর রহমান যদি খুনিদের আশ্রয়-প্রশ্রয় না দিতেন, বিদেশি দূতাবাসে খুনিদের চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত না করতেন, মোশতাকের বেনিফিশিয়ারি হিসেবে প্রধান সেনাপতি না হতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুন যে করে আর খুনিদের যে আশ্রয় দেয় এবং পুরস্কৃত করে তারা একই অপরাধী।
-
২১ আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ নেতৃত্বের জ্ঞাতসারেই ঘটেছে: রিজভী
আগস্ট ২১, ২০২০ ১২:৩৩বিএনপি আজ অভিযোগ করে বলেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগ নিজে দায়ী এবং তাদের নেতৃত্বের জ্ঞাতসারেই এ ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম আবদুল মান্নান-এর স্মরণসভায় এমন অভিযোগ উত্থাপন করেছেন।
-
করোনা আক্রান্ত কমার মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: রিজভী
আগস্ট ০৭, ২০২০ ১৪:৫৬বিএনপি অভিযোগ করেছে, সরকারের ব্যর্থতার কারণে গোটা দেশে করোনা ছড়িয়ে পড়েছে। মানুষকে সচেতন করে করোনা মোকাবিলা না করে অফিস-আদালত কারখানা খুলে দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
-
ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই: বিএনপি
আগস্ট ০৪, ২০২০ ১৫:৫২বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। ১৯৭৪ সালে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল গঠন করেছিল। এখন আবার গণতন্ত্র হত্যা করে তা চালু করতে চায়।
-
অপরাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি- কাদের: ক্ষমতাসীনরাই ‘সুখে’ আছে: রিজভী
জুলাই ২৮, ২০২০ ১৪:২৮বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপি'র চিরায়ত ঐতিহ্য। আজ (মঙ্গলবার) সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেছেন।
-
করোনার মহামারির ন্যায় বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত: রিজভী
জুলাই ১৮, ২০২০ ১২:২৭বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার সংক্রমণে অসুস্থ মানুষের প্রতি সরকার যেমন কোনো দায় বোধ করেনি ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ অসহায় মানুষের প্রতিও সরকার ভ্রুক্ষেপহীন রয়েছে।
-
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর- কাদের: সাহেদ যেমন সরকারও তেমন- রিজভী
জুলাই ১৫, ২০২০ ১২:৪৮বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেফতারই অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে।
-
দুর্নীতি ও লুটপাটই হচ্ছে ওবায়দুল কাদেরদের কাছে পূর্ণিমার আলো: রিজভী
জুলাই ০৭, ২০২০ ১০:১০বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে না বরং জাতির সামনে প্রতিনিয়ত সঠিক তথ্য তুলে ধরছে। নিষ্কর্মার ঢেঁকি স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা ও তার আত্মীয়স্বজন এবং ক্ষমতাসীনদের সিন্ডিকেটের দুর্নীতির কারণে স্বাস্থ্যসেক্টর ভেঙ্গে পড়েছে। করোনা ভাইরাসসহ কোনো রোগেরই চিকিৎসা পাচ্ছে না মানুষ।